মিডিয়ার দ্বারা জ্বালাতনের শিকার হচ্ছি, ওদের সঙ্গে কথা বলবা না : বিজয় মাল্য
নয়াদিল্লি, ১৩ মার্চ : ৯০০০ কোটি টাকার ঋণ ঘোটালা কাণ্ডে শিল্পপতি বিজয় মাল্য আপাতত দেশ ছেডে় পালিয়েছেন বলে মনে করা হলেও, তাঁর নিজের দাবি তিনি পালাননি, কাজের সূত্রে দেশের বাইরে আছেন। তবে তার অভিযোগ বিদেশের মাটিতে মিডিয়া তাকে জ্বালাতন করছে। এবং তাঁকে চাপ না দেওয়ার জন্য মিডিয়ার কাছে অনুরোধ জানিয়েছেন বিজয়।
সকাল সকাল টুইট করে মাল্য বলেন, "বিদেশের মাটিতে মিডিয়ার দ্বারা জ্বালতনের শিকার হচ্ছি। দুঃখের বিষয় নিশ্চিত জায়গায় ওরা খোঁজেনি। আমি মিডিয়ার সঙ্গে কথা বলব না, ওরা শুধু শুধু সময় নষ্ট করছে।"

গত ২ মার্চ দেশের বাইরে চলে যান মাল্য। এখনও তিনি দেশে ফেরেননি। তবে গত ১১ মার্চ নিজের সপক্ষে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন, আমি দেশ ছেড়ে পালাইনি। আমি একজন আন্তর্জাতিক ব্যবসায়ী। ফলে নানা কাজে সবসময় আমাকে বিদেশযাত্রা করতে হয়। আমি পলাতক নই।
প্রসঙ্গত, বিজয় মাল্যর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। এখন দেখার তিনি কবে দেশে ফেরেন নাকি তাঁকে গ্রেফতার করে ফিরিয়ে আনা হয়।












Click it and Unblock the Notifications