Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'আত্মনির্ভরতা'র ডাক এবার বিজেপির অভ্যন্তরেও! প্রধানমন্ত্রী মোদী দান করলেন ১ হাজার টাকা

দিনটি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (atalbihari vajpayee) ৯৭ তম জন্মবার্ষিকী পালনের। সেই দিনটিকেই বিজেপি (bjp) বেছে নিল দলের আম্তনির্ভরতার (atmanirbhar) ডাকের দিন হিসেবে। দলের সংগঠনকে জাতির সেবায় স্বনি

দিনটি ছিল প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর (atalbihari vajpayee) ৯৭ তম জন্মবার্ষিকী পালনের। সেই দিনটিকেই বিজেপি (bjp) বেছে নিল দলের আম্তনির্ভরতার (atmanirbhar) ডাকের দিন হিসেবে। দলের সংগঠনকে জাতির সেবায় স্বনির্ভর (self reliant) করে তুলতে অনুদান অভিযান (donation drive) শুরু করলেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (jp nadda)।

প্রধানমন্ত্রী দান ১ হাজার টাকা

বিজেপির তরফে এই ডোনেশন ড্রাইভের শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি টুইট করে নিজের হাজার টাকা দান করার কথা জানান। তিনি টুইটে বলেন, দলকে তিনি ১০০০ টাকা দিয়েছেন। তিনি বলেছেন, দেশই তাঁদের কাছে আদর্শ। যাঁরা জীবন-ভর দলকে সেবা করে চলেছেন, এই ক্ষুদ্র দানের মাধ্যমে তাঁদেরকে আরও শক্তিশালী করা যাবে। বিজেপিকে শক্তিশালী করুন, ভারতকে শক্তিশালী করতে সাহায্য করুন।

শুরু বিজেপির বিশেষ প্রচার সংযোগ কর্মসূচি

একইসঙ্গে তিনি জানান, ২৫ ডিসেম্বর থেকে বিজেপির বিশেষ প্রচার সংযোগ কর্মসূচি চালু করা হয়েছে। অটলজির জন্মতিথি থেকে এই কর্মসূচি চালু হয়ে চলবে ১১ ফেব্রুয়ারি দীনদয়ালজির পূণ্যতিথি পর্যন্ত। প্রধানমন্ত্রী বলেছেন, এক সাধারণ কর্মীর সমর্থন লক্ষ লক্ষ কর্মীকে উৎসাহিত করবে, যাঁরা নিঃস্বার্থভাবে তাঁদের জীবনকে দেশসেবায় উৎসর্গ করছেন।

কর্মসূচির কার্যকরী সূচনা সভাপতি নাড্ডার

কর্মসূচির কার্যকরী সূচনা সভাপতি নাড্ডার

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এক হাজার টাকা দিয়ে ডোনেশন ড্রাইভের কার্যকরী সূচনা করেন এদিন। তিনি ছাড়াও বিজেপির অন্য নেতারা, যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খাণ্ডুও তাঁদের দান তুলে দেন দলের তহবিলে।
দলের কর্মীদের কাছে দেওয়া খোলা চিঠিতে সভাপতি নাড্ডা বলেছেন, নিজেদের সম্ভবমতো তাঁরা যেন দলের তহবিলে দান করেন। তিনি বলেছেন, দলের কর্মীরা এই ক্ষুদ্র তহবিল সংগ্রহের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করবেন। সবার কাছে ন্যূনতম ৫ টাকা থেকে সর্বোচ্চ হাজার টাকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। নমো অ্যাপের নমো এক্সক্লুসিভ সেকশনে এই ডোনেশন মডিউল পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে তহবিল সংগ্রহের কথা জানিয়েছেন নাড্ডা।
নাড্ডা এই আবেদনের পিছনে তিনটি কারণের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, প্রথমত, দেশকে আগে রাখা, দ্বিতীয়ত দেশের প্রতি দলের কর্মীদের নিঃস্বার্থ সেবা, তৃতীয়ত নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্ব।

বিজেপি শাসিত রাজ্যগুলিতে কর্মসূচির শুরু

বিজেপি শাসিত রাজ্যগুলিতে কর্মসূচির শুরু

ইতিমধ্যেই অনেকগুলি বিজেপি শাসিত রাজ্য এই কর্মসূচির শুরু হয়ে গিয়েছে। সর্বশেষ অসম এই কর্মসূচি শুরু করেছে। বিজেপি সদস্য এবং তাঁদের পরিবারের থেকে ১০০ কোটি টাকার তহবিল তৈরি লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। বলা হয়েছে দলের সংগঠন পরিচালনা করা এবং তার বিস্তারের জন্য এই অর্থের প্রয়োজন।
প্রসঙ্গত বিজেপি পৃথিবীর সব থেকে বড় রাজনৈতিক দল। ১৯৫১ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জনসংঘ স্থাপনের মধ্যে দিয়ে বিজেপির সূচনা। ১৯৭৫ সালে জরুরি অবস্থার পরে বিভিন্ন দল সংযুক্ত হয়ে বিজেপির প্রতিষ্ঠা হয়।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+