Ram Mandir: মোবাইলে আসতে পারে লিঙ্ক, ক্লিক করলেই বিপদ, উদ্বোধনী অনুষ্ঠান দেখার সময় সতর্ক থাকুন
অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশেষ পুজোর মাধ্যমে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন। দূরদর্শনে সেই মুহূর্তের দৃশ্যও সম্প্রচার করা হবে। কিন্ত শুধু টিভি নয় মোবাইলেও অসংখ্য মানুষ সারাদিন ব্যাপী রাম মন্দিরের উদ্বোধন দেখবেন। কিন্তু মোবাইলে অনুষ্ঠান দেখার সময় প্রতারিত হতে পারেন আপনি। সাইবার অপরাধীরা তৈরি করবে ফাঁদ।
সোমবার সকাল থেকেই রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রধানমন্ত্রী মোদী রাম জন্মভূমি চত্ত্বরে থাকবেন। দুপুর ১২.০৫ মিনিট থেকে দুপুর ১২.৫৫ মিনিট পর্যন্ত তিনি প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে থাকবেন রাম মন্দিরের ভেতরে। শ্রীরামের মূর্তিতে কাজল পরিয়ে চক্ষুদানের পর তিনি আয়নায় রামলালাকে দর্শন করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাইবার শাখা এ ব্যাপারে সকলকে সতর্ক করে দিয়েছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, একসঙ্গে বহু মানুষ সরাসরি সম্প্রচার দেখবেন। সেই সুযোগই নিতে চায় ঠগেরা। সাইবার বিশেষজ্ঞদের আশঙ্কা, 'প্রাণপ্রতিষ্ঠা'র অনুষ্ঠান সরাসরি দেখানোর টোপ দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে জালিয়াতরা ।
একই ভাবে প্রসাদ বা অন্য কিছুর টোপ দিয়েও অঘটন ঘটানো হতে পারে। এরআগে আবার বহুজাতিক ই-কমার্স সংস্থা অযোধ্যার রামমন্দিরের 'প্রসাদ' বলে মিষ্টি বিক্রি করছিল। তবে তারা ধরা পরে। এরপরই আন্তর্জাতিত ই-কমার্স সংস্থাটিকে সতর্ক করে নোটিস পাঠানো হয়।
এদিকে, সোমবার অর্ধ দিবস ছুটি থাকবে কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠান ও ব্যাঙ্কগুলি। কেন্দ্র সরকারে নির্দেশিকায় বলা হয়েছে, "২০২৪ সালের ২২ জানুয়ারি অযোধ্যায় রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উদযাপন হবে গোটা দেশে। কর্মীরা যাতে সেই উদযাপনে অংশ নিতে পারেন, সে জন্য কেন্দ্রীয় সরকারি অফিস, সংস্থা, কারখানা গুলি অর্ধেক দিন (দুপুর ২.৩০ পর্যন্ত) বন্ধ থাকবে।"
দুপুর ১টা থেকে ২টো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, মোহন ভাগবত সাংবাদিক বৈঠক করবেন রাম মন্দিরের বাইরে।আগামী ২২ জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেওয়া হবে অযোধ্যার রাম মন্দিরের দরজা। রামলালার জন্য দিনে তিনবার আরতি করা হবে বলে।সকাল সাড়ে ছ'টা, দুপুর ১২টা এবং সন্ধে সাড়ে সাতটায় হবে আরতি।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications