বর্ষায় সতর্ক থাকুন! ভারতের রাইস বেল্টে বসবাসকারীদের মস্তিষ্কের সংক্রমণ নিয়ে সাবধানবাণী চিকিৎসকদের

সারা দেশে এখন ভরা বর্ষা। আরও দুই থেকে আড়াই মাস বর্ষা চলবে। এই পরিস্থিতিতে উপকূল এবং রাইস বেল্টে নয়া সংক্রমণ বৃদ্ধি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাল এনসেফেলাইটিস এবং মস্তিষ্কের অন্য সংক্রমণে প্রাণহানি কিংবা প্রাণহানির আশঙ্কার পিছনে রয়েছে বেশি আর্দ্রতা এবং এইসব এলাকায় মশার বংশবৃদ্ধি।

একসেফেলাইটিস সাধারণভাবে প্রাণহানির আশঙ্কা কিংবা মস্তিষ্কের প্রদাহের দিকে পরিচালিত করে। যা সংক্রমণ বা এটোইইমিউনের কারণে হয়ে থাকে। অনেককেই তা প্রাভাবিত করে। বেশিরভাগ ক্ষেত্রে ক্ষতি করে শিশু ও বয়স্কদের। এই ধরনের সংক্রমণ মস্তিস্কের টিস্যুগুলির ক্ষতি করে এবং স্নায়ুরোগের লক্ষণ তৈরি করে।

brain disease

কোন কোন এলাকায় সংক্রমণ
এব্যাপারে সম্প্রতি ল্যানসেট গ্লোবাল হেলথে তথ্য প্রকাশিত হয়েছে। সেখানে প্রকাশিত রিপোর্টে কর্নাটক ও ওড়িশার মতো উপকূলীয় অঞ্চল, অসম ও ত্রিপুরার মতো উত্তর-পূর্বের রাজ্য, বিহার ও উত্তর প্রদেশের মতো রাইস বেল্টের এলাকাগুলিকে ভাইরাল এনসেফেলাইটিসের জন্য চিহ্নিত করা হয়েছে।

কেন শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত
শিশু ও বয়স্কদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কম। যে কারণে তাদের ঝুঁকি সব থেকে বেশি। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, এই বর্ষার সময়ে শিশুদের মধ্যে ফুসকুড়ি এবং জ্ঞান হারানোর মতো লক্ষণগুলি সম্পর্কে বাবা-মায়েদের সতর্ক থাকা উচিত।

কী করতে হবে

  • মশার বংশবৃদ্ধি রোধ করা থেকে মশার কামড় থেকে রক্ষা পেতে ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি রোগ হলে সময়মতো চিকিৎসাও করতে হবে। না হলে ভাইরাল এনসেফেলাইটিস পার্কিনসোনিজম, ডাইস্টোনিয়া কিংবা কেঁপে ওঠার মতো পরিস্থিতি তৈরি করতে পারে।
  • মশার থেকে রক্ষা পেতে মশার প্রতিরোধক ব্যবহার করতে হবে, বাড়ি শুকনো রাখতে হবে।

রোগের লক্ষণ ও উপসর্গ
এনসেফেলাইটিসের বিভিন্ন লক্ষণ রয়েছে। বিভিন্ন ধরনের এনসেফেলাইটিস যেমন ভাইরাল এনসেফেলাইটিস, আরবোভাইরাস ভাইরাল এনসেফেলাইটিস এবং ব্যাকটিরিয়া কিংবা ছত্রাকজনিত ভাইরাল এনসেফেলাইটিসের ক্ষেত্রে লক্ষণ পরিবর্তিত হতে পারে। সাধারণভাবে লক্ষণগুলি হল,
ক্লান্তি, মাথা ব্যথা, মাত্রাতিরিক্ত জ্বর, ঘাড় হাল্কা থেমে মাঝারি শক্ত হয়ে যাওয়া, বিভ্রান্তি, তন্দ্রা, চেতনা হ্রাস, স্মৃতিজনিত সমস্যা, বমি-বমি ভাব কিংবা বমি হওয়ায়, অকারণে রেগে যাওয়া, খিঁচুনি, কথা বলতে সমস্যা, শরীরের কিছু অংশে দুর্বলতা।

কীভাবে ঝুঁকি কমানো যায়
শিশুদের ক্ষেত্রে চিকেনপক্স, হাম, মাম্পস ও রুবেলা টিকা নিতে হবে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই শিশুদের এমএমআর টিকা সরকার থেকে দেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+