অবশেষে জুটল 'ঝুমকা', সাধ মিটল বরেলির
অবশেষে জুটল 'ঝুমকা', সাধ মিটল বরেলির
আর সিলভার স্ক্রিনে 'ঝুমকা গিরা রে' শুনেই সন্তুষ্ট থাকতে হবে না বরেলিবাসীকে। সত্যি সত্যিই বরেলিতে ঝুমকা পড়েছে। তাও আবার ২০০ কেজি ওজনের। বিশালাকৃতি এই ঝুমকার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার।

ঝুমকা পেল বরেলি
অবশেষে ঝুমকা জুটল বরেলির। শহরের মাঝামাঝি ২৪ নম্বর জাতীয় সড়কের জিরো পয়েন্টে ২০০ কেজি ওজনের এক বিশাল ঝুমকা বসানো হয়েছে। তাতে বরেলির বিখ্যাত জরির কাজের সঙ্গে রয়েছে রংবেরঙের পাথরের কাজ। এবার আর শুধু গান শুনেই সন্তুষ্ট থাকতে হবে না বরেলিকে। সত্যি করেই ঝুমকা দেখতে পাবেন বাসিন্দারা।

উদ্বোধনে কেন্দ্রীয়মন্ত্রী
আনুষ্ঠানিকভাবে শনিবার এই বিশালাকৃতি ঝুমকার উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক সন্তোষ গাঙ্গোয়ার। রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি শহরবাসীও। স্থানীয় এক গহনা শিল্পী জানিয়েছেন, বলিউডের গান শুনে বরেলিতে আসেন পর্যটকরা। তাঁরা জানতে চাইতেন কোথায় রয়েছে ঝুমকা। এতোদিনে বলার মতো একটা জায়গা হল বরেলিবাসীর।

বলিউডের জনপ্রিয়তা
৫৪ বছর আগে বলিউডের জনপ্রিয় ছবির গান ঝুমকা গিরা রে গানের জন্যই বরেলির সঙ্গে ঝুমকা-জুড়েছিল। সেই গান শুনেই পর্যটকরা আসতে শুরু করেন বরেলিতে। কিন্তু সেই ঝুমকা দেখানোর মতো কোনও জায়গায় এতোদিনেও তৈরি হয়নি। অবশেষে সেই ঝুমকা পেল বরেলি। এটি তৈরি করতে খরচ হয়েছে ১৮ লাখ টাকা।












Click it and Unblock the Notifications