গুরুত্বপূর্ণ কাজের জন্য শিবরাত্রিতে ব্যাঙ্কে যাচ্ছেন, খোলা না বন্ধ থাকবে, জানেন?
রাত পোহালেই শিবরাত্রি। আপনি কি কালকে ব্যাঙ্কের জরুরি কাজের জন্য যাওয়ার পরিকল্পনা করছেন, তাহলে এখনই থামুন! রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ও রাজ্য সরকারগুলির দ্বারা নির্ধারিত ছুটির দিনে ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে গ্রাহকদের তাদের রাজ্যে ব্যাঙ্ক ছুটি আছে কিনা তা একবার জেনে নেওয়া খুব দরকার। নাহলে তাদের সেখানে যাওয়াই বৃথা হবে!
কারণ, জাতীয় ছুটির কারণে ব্যাঙ্ক বন্ধ থাকে। তাছাড়াও প্রতি মাসের প্রতিটি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার কিন্তু ব্যাঙ্ক বন্ধ থাকে। আগামীকাল দেশজুড়ে আড়ম্বরের সঙ্গে পালিত মহা শিবরাত্রি উৎসব। তাই বুধবার, ২৬ ফেব্রুয়ারি শিবরাত্রির জন্য বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে কিছু ব্যাঙ্ক খোলাও থাকবে, দেখে নিন সেই তালিকা।

শিবরাত্রির দিন, ২৬ ফেব্রুয়ারি, বুধবার যেসব জায়গায় ব্যাঙ্ক বন্ধ থাকবে, দেখুন সেই তালিকা
- গুজরাত
- মহারাষ্ট্র
- কর্ণাটক
- মধ্যপ্রদেশ
- ওড়িশা
- চণ্ডীগড়
- উত্তরাখণ্ড
- অন্ধ্রপ্রদেশ
- তেলেঙ্গানা
- জম্মু- শ্রীনগর
- কেরালা
- উত্তরপ্রদেশ
- ছত্তিশগড়
- ঝাড়খণ্ড
- হিমাচল প্রদেশ
এই বিশেষ দিনে যে জায়গার ব্যাঙ্কগুলি খোলা থেকে গ্রাহকদের সাহায্য করবে, দেখুন সেই তালিকা
- ত্রিপুরা
- তামিলনাড়ু
- সিকিম
- আসাম
- মণিপুর
- অরুণাচল প্রদেশ
- নাগাল্যান্ড
- নয়াদিল্লি
- কলকাতা
- গোয়া
- বিহার
- মেঘালয়
প্রতিটি গ্রাহকরা কিন্তু এই ছুটির দিনেও তাঁদের আর্থিক লেনদেনের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, এসএমএস ব্যাঙ্কিং এবং হোয়াটসঅ্যাপ ব্যাঙ্কিং পরিষেবা ব্যবহার করতে পারবেন। এই পরিষেবাগুলি কিন্তু সমস্ত ব্যাঙ্কের জন্যই প্রযোজ্য।












Click it and Unblock the Notifications