মুম্বইয়ে গ্রেপ্তার বাংলাদেশি রুপান্তরকামী ‘গুরু মা', মানবপাচার চক্রের অভিযোগে চাঞ্চল্য
আধ্যাত্মিকতার মুখোশে ঢাকা এক ভয়াবহ অপরাধের জাল প্রকাশ্যে আসায় চাঞ্চল্য ছড়িয়েছে। তিন দশক ধরে ভুয়ো নথি ব্যবহার করে ভারতের বুকে বসবাস, তার আড়ালে মানবপাচার, দেহব্যবসা ও সরকারি ফ্ল্যাট দখলের ঘটনাও প্রকাশ্যে এল। শেষমেশ সেই ছদ্মবেশের মুখোশ খুলে দিল মুম্বই পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশি রুপান্তরকামী নারী 'গুরু মা' নামে পরিচিত বাবু আয়ান খান ওরফে জ্যোতিকে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই 'গুরু মা' গত ৩০ বছরে অন্তত ২০০ জন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে ভারতে নিয়ে এসেছেন। তবে তদন্তকারীদের অনুমান প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হতে পারে।

মুম্বইয়ের রুপান্তরকামী সমাজে 'গুরু মা' ছিলেন এক পরিচিত নাম। তাঁর কথিত 'আধ্যাত্মিক আশ্রমে' ছিল প্রায় ৩০০ অনুগামী। কিন্তু সেই ভক্তিমূলক আসরই আসলে ছিল অপরাধের আঁতুড়ঘর। তদন্তে জানা গিয়েছে, ভুয়ো জন্ম শংসাপত্র, আধার ও প্যান কার্ডের জোরে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতি। সম্প্রতি নথি যাচাইয়ের সময় ধরা পড়ে তাঁর প্রতারণা।
পুলিশের হাতে পাওয়া তথ্য বলছে, গুরু মার পাচারচক্রের মূল রুট ছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সীমান্ত। সেই পথ দিয়েই বাংলাদেশি নাগরিকদের দেশে ঢোকানো হতো। এরপর তাঁদের মুম্বইয়ে এনে শিবাজি নগর এলাকায় গাদাগাদি করে রাখা হত। প্রতি ঘরে তিন থেকে ৪ জন, মাসিক ভাড়া ৫ থেকে ১০ হাজার টাকা আর সেই অর্থ যেত সরাসরি 'গুরু মা'র পকেটে।
তদন্তে আরও জানা গেছে, গুরু মা মহারাষ্ট্র হাউসিং অ্যান্ড এরিয়া ডেভেলপমেন্ট অথরিটির অধীনে থাকা সরকারি ফ্ল্যাট ও ঘর বেআইনিভাবে দখল করেছিলেন। এইসব দখলকৃত ২০০টিরও বেশি বাড়ি ভাড়া দিয়ে তিনি লক্ষ লক্ষ টাকা উপার্জন করতেন।
শুধু তাই নয় অভিযোগ, তিনি তাঁর আশ্রিতদের জোরপূর্বক দেহব্যবসায় নামিয়ে দিতেন, এমনকি তাদের বিভিন্ন মহাসড়কে পাঠানো হত ক্রেতার খোঁজে।
মুম্বই পুলিশ জানিয়েছে, এই জাল কেবল গুরু মা পর্যন্ত সীমিত নয়। তাঁর সহযোগী ও আর্থিক মদতদাতাদের খোঁজও চলছে। পুরো নেটওয়ার্ক উন্মোচনে শুরু হয়েছে বিশেষ অভিযান।
এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের কথায় "বাহ্যিকভাবে 'গুরু মা' নিজেকে সমাজসেবী বলে দাবি করতেন। কিন্তু তাঁর আধ্যাত্মিক মুখোশের আড়ালে লুকিয়ে ছিল একটি ভয়ঙ্কর মানবপাচার ও বেআইনি ব্যবসার সাম্রাজ্য।"
-
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা












Click it and Unblock the Notifications