শুকিয়ে গেল সমস্ত হুমকি, মাঝ আকাশে ৪০০ যাত্রী নিয়ে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান! ভারতকে বলল...

India-Bangladesh: মাঝ আকাশে ভয়ঙ্কর বিপদে বাংলাদেশের বিমান। এই অবস্থায় ভারতের সাহায্য প্রার্থনা। আবারও একবার সাহায্যের হাত বাড়িয়ে নজির গড়ল এই দেশ। বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে ৪০৮ আরোহী নিয়ে জরুরি অবতরণ করল দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh Airlines) একটি বিমান। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কিত হয়ে পড়েন ওই বিমানে থাকা সাধারণ মানুষ। যদিও বিমানে থাকা সবাই সুস্থ আছেন বলেও জানা যাচ্ছে।

কিন্তু হঠাত কেন বাংলাদেশের বিমানকে ভারতের (India-Bangladesh) মাটিতে জরুরি অবতরণ করা হল? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (Biman Bangladesh Airlines) একটি সূত্র জানিয়েছে, বিমানে থাকা এক যাত্রী তার লাগেজে মোবাইলের পাওয়ার ব্যাংক রাখে। পরে পাইলট সিগনালে বার বার বার্তা যায়। এরপরেই সাবধানবশত বিমানটিকে জরুরি অবতরণ করতে এক প্রকার বাধ্য হন পাইলট।

flight

অন্যদিকে নাগপুর বিমানবন্দরের এক আধিকারিক ভারতীয় একাধিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করতে চায়। এক প্রকার বাধ্য হয়েই এই সংক্রান্ত বার্তা পাঠানো হয়। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন ওই শীর্ষ আধিকারিক। শুধু তাই নয়, দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানে থাকা যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে বলেও জানিয়েছেন।

বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি দুবাই যাওয়ার কথা ছিল। সেই মতো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার রাত ৮টা ৫৩ মিনিটে টেক অফ করে। ওড়ার ঠিক ২০ মিনিট মধ্যেই বেশ কিছু যান্ত্রিক সমস্যা পাইলট লক্ষ্য করেন বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। এরপরেই ফ্লাইটটি জরুরি অবতরণ করে ভারতের নাগপুরে।

এই ঘটনার পরেই বাংলাদেশ বিমানের আরেকটি ফ্লাইট নাগপুরের উদ্দেশে রওনা হয়। সেটিতে করে সমস্ত বিমান যাত্রীকে দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৭৭ ফ্লাইটটিকে ঢাকায় উড়িয়ে নিয়ে যাওয়া হয়। সে দেশের সংবাদমাধ্যমের খবর, কেন এমন হঠাত ত্রুটি তা পরীক্ষা করে দেখা হবে। একই সঙ্গে যে মোবাইল পাওয়ার ব্যাঙ্কের কথা বলা হচ্ছে সেটিকেও আরও তল্লাশি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, ঘটনার সময় বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটিতে ৩৯৬ জন যাত্রী এবং ১২ জন ক্রু সদস্য ছিলেন বলে জানা যাচ্ছে। গত কয়েকমাসে লাগাতার ভারতকে হুমকি দিয়ে এসেছে ওপারের মৌলবাদী-কট্টরপন্থীরা। এই অবস্থায় সব ভুলে সাহায্যের হাত বাড়াল সেই ভারতই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+