যুদ্ধের হুমকির মধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্তে ব্যাপক উত্তেজনা! দুই ভারতীয়কে অপহরণ বিজিবির, আঘাত সে দেশেও এবার?

India-Bangladesh Border: ভারত এবং পাকিস্তানের মধ্যে ক্রমশ উত্তেজনা বাড়ছে! যে কোনও সময় পহেলগাঁও'য়ের বদলা নিতে পাকিস্তানে প্রত্যাঘাত করার নির্দেশ দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। ইতিমধ্যে ভারতের তিনবাহিনীকে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। কীভাবে কোথায় এবং কোন সময়ে প্রত্যাঘাত তা ঠিক করবে বাহিনীর শীর্ষ আধিকারিকরা। আর এরপরেই উত্তেজনা আরও বাড়ছে। এর মধ্যেই ভারত এবং বাংলাদেশ সীমান্তে তৈরি হল উত্তেজনা।

জানা যাচ্ছে সীমান্ত এলাকা থেকে দুই সাধারণ কৃষককে তুলে নিয়ে আটকে রেখেছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি (Border Gurd Bangladesh-BGB)। যা মোটেই ভালো চোখে নিচ্ছে না বিএসএফ (BSF)। হঠাত করে বিজিবির কেন এমন উস্কানি তা এখনও স্পষ্ট (India-Bangladesh Border) নয়। ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনার মধ্যেই বাংলাদেশ বর্ডার এলাকায় নিরাপত্তা বাড়িয়েছে বিএসএফ।

India-Bangladesh Border

বিভিন্ন প্রযুক্তিকে ব্যবহার করে চলছে নজরদারি। হাই অ্যালার্টে রয়েছে। জানা যাচ্ছে, এর মধ্যেই দুই ভারতীয় দুই নাগরিককে আটক করে বিজিবি নিয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। কি কারণে এই উস্কানি তা এখনও স্পষ্ট নয়। বিএসএফের তরফেও এখনও কিছু জানানো হয়নি। তবে বাংলাদেশের সংবাদমাধ্যমের দাবি, দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটেছে। তাঁদের অভিযোগ বিএসএফ নাকি দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গিয়েছে। আর সেই কারণে বিজিবিও ভারতীয় দুই নাগরিককে ধরে নিয়ে গিয়েছে। এই বিষয়ে বিএসএফ এবং বিজিবির তরফে ফ্ল্যাগ মিটিং শুরু হয়েছে বলেও দাবি করা হয়েছে সে দেশের সংবাদমাধ্যমে।

বলে রাখা প্রয়োজন, শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত বাংলাদেশ সীমান্তে বাড়ছে উত্তেজনা। গত কয়েকমাসে একাধিকবার বেড়া দেওয়া নিয়ে বিজিবির আস্ফালন সহ্য করেছে বিএসএফ। শুধু তাই নয়, যুদ্ধের হুমকিও দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সীমান্তের প্রাচীর টপকে এসে ভারতের মাটিতে বিএফএফকে হুমকি দিতেও দেখা গিয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষি বাহিনীকেও। যা মোটেই ভালো চোখে নেয়নি ভারত।

Take a Poll

শুধু তাই নয়, বিজিবির উস্কানিতে গত কয়েকমাসে সীমান্ত পেরিয়ে বারবার গরু চুরি, ভারতীয় কৃষকদের ফসল চুরির ঘটনাও ঘটেছে। এর মধ্যেই সমস্ত সীমা ছাড়াল এবার বাংলাদেশ সীমান্ত বাহিনী বিজিবি। আর এই ঘটনায় পাল্টা ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে সর্বত্র। এমনকী পাকিস্তানের সঙ্গে বাংলাদেশকেও সবক শেখানোর দাবি সোশ্যাল মিডিয়ায়। এই ঘটনায় ভারত -বাংলাদেশ সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+