Bangladesh: ফের অশান্ত বাংলাদেশ? এবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে উত্তাল বিক্ষোভ-সংঘর্ষ
ফের অশান্ত বাংলাদেশ। শেখ হাসিনার পরে এবার রাষ্ট্রপতির পদত্যাগ চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন বাংলাদেশের নাগরিকরা। রাষ্ট্রপতির বাসভবনের সামনে চলছে তুমুল বিক্ষোভ। একাধিক জায়গায় ইতিমধ্যেই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে। সংঘর্ষে ৫ জন জখমও হয়েছেন বলে জানা গিয়েছে।
কয়েকমাস আগেই উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। প্রায় একমাস ধরে লাগাতার বিক্ষোভ আন্দোলনের পরে হাসিনা সরকারের পতন ঘটে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেষে পর্যন্ত দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন তিনি। এক কথায় বাংলাদেশ ছেড়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। তাঁর বিরুদ্ধে স্বৈরাচারী সরকার চালানোর অভিযোগ করেছিলেন বাংলাদেশের নাগরিকরা।

শেখ হাসিনাকে দেশ ছাড়া করার পরে বাংলাদেশে সরকার চালাচ্ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই সরকার মাস পূর্তি হতে না হতেই ফের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ। এবার নিশানায় রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি মোহম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ।
বিক্ষোভে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। ২ জন পুলিশের গুলিতে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত থেকে পরিস্থিতি আরও খারপ হতে শুরু করেছে বাংলাদেশে। পুলিশের গুলিতে যে ২ জন আহত হয়েছেন তার মধ্যে এক শিক্ষার্থীও রয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পরে বাংলাদেশের জনগন একাধিক বিষয়ে অসন্তেষ প্রকাশ করেছিলেন। আগামী জানুয়ারিতে বাংলাদেশে সাধারণ নির্বাচন হওয়ার কথা।
বুধবার সকাল থেকে বঙ্গভবনের সামনে একাধিক ছাত্র সংঘটন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে আন্দোলনকারীরা। বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপতিকে পদচ্যূত করার সময়সীমা বেঁধে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য হাসিনা সরকারের পতনের নেপথ্যে এই বৈষম্যবিরোধী ছাত্র সংগঠন অত্যন্ত সক্রিয় ভাবে কাজ করেছিল।
এখনও ভারতেই আত্মগোপন করে রয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা করছে। সম্প্রতি আওয়ামী লিগের রাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বাংলাদেশে। শোনা যাচ্ছে জানুয়ারির সাধারণ নির্বাচনের আগে নাকি আওয়ামী লিগকে নিষিদ্ধ ঘোষণা করা হতে পারে।












Click it and Unblock the Notifications