Bengaluru Stampede: বেঙ্গালুরুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা কর্ণাটক হাইকোর্টের, অভিযোগ দায়ের সিদ্দারামাইয়া, শিবকুমারের নামে
বেঙ্গালুরুতে আরসিবি-র আইপিএল জয় উদযাপনকে কেন্দ্র করে ঘটে যাওয়া মর্মান্তিক পদপিষ্টের ঘটনায় কর্ণাটক হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ করেছে। এই ঘটনায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং পুলিশমন্ত্রী জি পরমেশ্বরের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে পাঞ্জাব কিংসকে হারিয়ে ১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রথমবার আইপিএল ট্রফি জেতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই ঐতিহাসিক জয়ের পর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কিন্তু আনন্দের এই উৎসব মুহূর্তের মধ্যে বিষাদে পরিণত হয় যখন স্টেডিয়ামের প্রবেশপথে উপচে পড়া ভিড় ও অব্যবস্থাপনার কারণে পদপিষ্ট হয়ে অন্তত ১১ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে।

এই ঘটনায় প্রশাসন এবং রাজ্য সরকারের ভূমিকা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠছে, যেখানে লাখো লাখো সমর্থকের সমাগম হওয়ার কথা ছিল, সেখানে কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না? কেন ভিড় নিয়ন্ত্রণের জন্য যথাযথ পদক্ষেপ সরকারের তরফে গ্রহণ করা হয়নি?
কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য এবং আহতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা করেছেন। তবে তিনি স্বীকার করেছেন, "আমরা ভিড় নিয়ন্ত্রণ করার সময়ই পাইনি।" অন্যদিকে, উপ মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, ভিড় "নিয়ন্ত্রণের বাইরে" চলে গিয়েছিল এবং নিরাপত্তার জন্য ৫ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। যা পর্যাপ্ত ছিল না।
তবে প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ভিড় সামলাতে পুলিশ যথেষ্ট সক্রিয় ছিল না এবং পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার পর লাঠিচার্জ করায় তা আরও বিশৃঙ্খল হয়ে ওঠে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
হাইকোর্টের স্বতঃপ্রণোদিত হয়ে মামলা গ্রহণ এবং এফআইআর দায়েরের ঘটনায় এই দুর্ঘটনার তদন্তে নতুন মাত্রা যোগ হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications