Karnataka Bandh: ভাষা নিয়ে বিবাদ, সকাল থেকে বনধ শুরু কর্ণাটকে, কড়া নিরাপত্তার মোড়কে গোটা রাজ্য
Karnataka Bandh over language row: মহারাষ্ট্রে কেএসআরটিসি ড্রাইভারের উপর হামলা এবং 'গ্রেটার বেঙ্গালুরু গভর্নেন্স বিল'-এর প্রতিবাদে কর্ণাটক জড়ে পালিত হচ্ছে বনধ। একাধিক কট্টরপন্থী সংগঠন এই বনধের ডাক দিয়েছে। সেই মতো সকাল ৬টা থেকে এই বনধ শুরু হয়েছে। বেঙ্গালুরু সহ রাজ্যের একাধিক জায়গায় সকাল থেকে বিশাল পুলিশবাহিনীকে মোতায়েন করা হয়েছে। এখনও পর্যন্ত বনধকে নিয়ে রাজ্যের কোথাও কোনও অশান্তির খবর নেই।
তবে অন্যান্য দিনের তুলনায় সে রাজ্যে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। মানুষজন খুব একটা বের হননি। যা খবর সন্ধ্যা ৬ টা পর্যন্ত এহেন বনধ পালিত (Karnataka Bandh) হবে বলে জানানো হয়েছে। ভাষা নিয়ে গত কয়েকদিন ধরেই বিরোধ চলছে দক্ষিণের এই গুরুত্বপূর্ণ রাজ্যে।

গত কয়েকদিন আগেই মারাঠি না বলার জন্য কর্নাটক রাজ্য সড়ক পরিবহণ নিগমের (NWKRTC) এক বাস কন্ডাক্টরকে মহারাষ্ট্রে বেধড়ক মারধর করা হয়। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। দুই রাজ্যের মধ্যে শুরু হয় বিরোধ। আর এই ঘটনার প্রতিবাদেই বেঙ্গালুরু সহ কর্নাটকজুড়ে বনধের ডাক একাধিক সংগঠনের।
Karnataka Bandh: কি খোলা আছে সেখানে?
বনধের ফলে ব্যাপক ভাবে বেসরকারি পরিবহন রাস্তায় নেই বলেই চলে। রাস্তায় BMTC এবং KSRTC এর বাস প্রায় নেই বললেই চলে। বেসরকারি ট্যাক্সি ও অটো চলাচল করলেও বনধের কারণে একাধিক রুটে পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও একাধিক সরকারি দফতর খোলা আছে। স্বাভাবিক রয়েছে মেট্রো পরিষেবা।
এছাড়াও জরুরি পরিষেবা যেমন- হাসপাতাল, মেডিকাল স্টোর সহ জরুরি স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত সবই খোলা আছে।এখনও পর্যন্ত সকাল থেকে ট্রেন এবং বিমান পরিষেবা স্বাভাবিক আছে। এমনকী বেঙ্গালুরু হোটেল অ্যাসোসিয়েশন অনুযায়ী হোটেল এবং রেস্তোরাঁও খোলা আছে বলে জানা যাচ্ছে।
Karnataka Bandh: কি বন্ধ আছে?
বনধের কারণে সে রাজ্যে একাধিক স্কুল, কলেজ বন্ধ রয়েছে। আজ অনেক বেসরকারি কলেজে ছুটি। এপিএমসি বাজার - কৃষি বাজার বন্ধও রয়েছে। এমনকী সকাল থেকে একাধিক বড় ছোটা দোকান এবং সাধারণ হকাররাও এদিন দোকান খোলেনি বলেই জানা যাচ্ছে।
এই বনধকে ঘিরে কোথাও কোনও যাতে অশান্তি না হয় সেজন্য বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জায়গায় পুলিশ পিকেট বসিয়ে চলছে নজরদারিও। অন্যদিকে বনধের সমর্থনে সে রাজ্যে বিভিন্ন জায়গায় সংগঠনের তিওরফে প্রতিবাদ বিক্ষোভ দেখানো হচ্ছে বলেও খবর।












Click it and Unblock the Notifications