চার পা নিয়ে জন্মাল শিশু, ভারতের কোথায় ঘটল এমন বিরল ঘটনা, জানুন বিস্তারিত
চার পা নিয়ে জন্ম নিল এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায়।
অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়ায় চার পা নিয়ে জন্ম নিল এক শিশু। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। হাসপাতালের চিকিৎসক মনিকায়াম্বা জানিয়েছেন, এমন ঘটনা বিরল। দশ লক্ষ ডেলিভারির মধ্যে একজনের সঙ্গে এমনটা ঘটতে পারে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার এ মনি নামে বছর ২৫-এর এক মহিলা হাসপাতালে ডেলিভারির জন্য ভর্তি হন। তিনি মন্ডপেটা মন্ডলম জেলার তাপশ্বরম গ্রামের বাসিন্দা। সেদিনই দুপুরে তাঁর ডেলিভারি হলে দেখা যায় সদ্য জন্ম নেওয়া পুত্রসন্তান চার পা নিয়ে জন্মেছে।

জন্ম নেওয়া শিশুর বাকী দুটি পা পেটের কাছে আটকে রয়েছে। তবে শিশু ও মা দুজনেই সুস্থ বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে শিশুটিকে এনআইসিইউ-তে পর্যবেক্ষণে রেখে চিকিৎসা চলছে।
এই ঘটনার খবর আশপাশে ছড়িয়ে পড়লে অনেকেই হাসপাতালে এসে শিশুটিকে দেখতে ভিড় জমাচ্ছেন। ফলে হাসপাতালে প্রশাসনের তরফে নিরাপত্তা বাড়ানো হয়েছে। এমন ঘটনা অনেকেই আগে কখনও নিজের চোখে দেখেননি। ফলে সেজন্যই লোকের আগ্রহ কমছে না বলে হাসপাতাল সূত্রে ব্যাখ্যা করা হয়েছে।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications