২০২৬ সালে ভয়ঙ্কর যুদ্ধের ইঙ্গিত, না-খেয়ে রাস্তায় মরবে মানুষ! বাবা ভাঙ্গার ভয়ংকর ভবিষ্যদ্বাণীতে আতঙ্কিত দুনিয়া
২০২৫ সালে বাবা ভাঙ্গার একাধিক ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্যি হয়েছে। বাবা ভাঙ্গা একজন বুলগেরিয়ান জ্যোতিষী। তাঁর প্রকৃত নাম ছিল ভ্যাঙ্গেলিয়া পান্দেভা দিমিত্রোভা। তিনি ১৯১১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৬ সালে মারা যান। মাত্র ১২ বছর বয়সেই এক ভয়াবহ ঝড়ে তিনি তাঁর দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। অনেকেই মনে করেন এই দৃষ্টিশক্তি হারানোর পরেই তার কাছে অসাধারণ শক্তি এসেছে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে চলতি বছরেই প্রাকৃতিক বিপর্যয়ের ফলে ক্ষতি হয়েছে বিশ্বের নানা দেশে। মেঘ ভাঙা বৃষ্টি, দাবানল ও অগ্নুৎপাতের মতো ঘটনাও ঘটেছে।

তিনি ২০২৬ সালে একটি বৃহৎ যুদ্ধের পূর্বাভাস দিয়েছিলেন। এই ভবিষ্যদ্বাণী ঘিরেই বিশ্বজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক, জল্পনা এবং বিতর্ক দেখা দিয়েছে। বিশ্বের অনেক মানুষ এখনও তার কথাকেই সত্যি বলে করে নেন কারণ আর আগেও তার অনেক কথা মিলে গিয়েছে। বাবা ভাঙ্গা অনেক বছর ধরে বিশ্বযুদ্ধ এবং মহামারীর ভবিষ্যদ্বাণী করেছিলেন। ২০২৫ সাল শেষ হয়ে ২০২৬ সাল শুরু হতে আর মাত্র দু'মাস সময় বাকি। ২০২৬ কে নিয়ে তিনি অনেক ভবিষ্যদ্বাণী করেছিলেন যার মধ্যে বিশ্বযুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশাও রয়েছে। শোনা যায় তিনি নাকি উল্লেখ করেছিলেন,"বিশ্ব দুটি ভাগে বিভক্ত হবে, আগুন ও ধ্বংসে ভরে যাবে আকাশ।"
২০২৬ সালের জন্য বাবা ভাঙ্গার সমস্ত ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত ভবিষ্যদ্বাণী হল বিশ্ব যুদ্ধ। ভবিষ্যদ্বাণী অনুসারে এই যুদ্ধ আগেই শুরু হবে এবং সারা বিশ্বে তা ছড়িয়ে পড়বে। এই যুদ্ধ বিশ্বে চিরতরে পরিবর্তন আনবে। বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে বলেছিলেন, এই বিশ্ব যুদ্ধ রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনবে অর্থাৎ এই সময় কিছু দেশকে অর্থনৈতিক সমস্যায় ভুগতে হতে পারে, এবং মুদ্রাস্ফীতিও বাড়বে। ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৬ সালে সোনার দাম বিপুল পরিমানে বাড়বে। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, বিশ্বের অনেক জায়গায় ভূমিকম্প বিপর্যয়ও হতে পারে।
অনেকেই মনে করেন যে , এটি তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত হতে পারে। বিশেষকরে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে ইউক্রেন-রাশিয়া সংঘাত, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, এবং এশিয়ায় ক্রমবর্ধমান সামরিক প্রতিদ্বন্দ্বিতার কারণে অনেকেই এই ভবিষ্যদ্বাণীকে গুরুত্ব সহকারে নিচ্ছেন।












Click it and Unblock the Notifications