Baba Siddique Murder Investigation: হুমকি পেলেন সলমন, খুন হলেন সিদ্দিকি! পুলিশের নজরে বিষ্ণোই গ্যাং

Baba Siddique Murder Investigation: মুম্বইয়ের রাস্তায় গুলি করে খুন এনসিপির অজিত গোষ্ঠীর নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি (NCP Leader Baba Siddique Killed)। খুনের পেছনে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) যোগ থাকতে পারে বলে অনুমান পুলিশের। ধৃত দুই আততায়ীকে জিজ্ঞাসাবাদে (Investigation) উঠে এল চাঞ্চল্যকর সব তথ্য।

সিদ্দিকি খুনের ঘটনায় দুই জল্পনাকে সামনে রেখে তদন্ত এগোচ্ছে পুলিশ। বিষ্ণোই গ্যাংয়ের যোগ ও বস্তি পুনর্বাসন সম্পর্কিত আরেকটি ঘটনা নিয়ে তদন্ত করছে পুলিশ। সলমন খানের (Salman Khan) সঙ্গে সিদ্দিকির ঘনিষ্ঠতার জন্যেই বিষ্ণোই (Bishnoi Gang) যোগের আঁচ করছে পুলিশ।

SALMAN SIDDIQUE

মাত্র ১৫ দিন আগেই বিষ্ণোই গ্যাংয়ের তরফে খুনের হুমকি পেয়েছিলেন সলমন খান (Salman Death Threat)। এরপরই তাঁকে ওয়াই ক্য়াটেগরির নিরাপত্তা দেওয়া হয়। শুধু তাই নয়, গত এপ্রিল মুম্বইয়ে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে পরপর পাঁচ রাউন্ড গুলি চালায় আততায়ীরা। ২ আততায়ীকে গ্রেফতারও করে পুলিশ।

যদিও বিষ্ণোই গ্যাংয়ের তরফে সিদ্দিকিকে কোনও খুনের হুমকি দেওয়া হয়নি বলে জানায় পুলিশ। গুজরাতের জেলে বসে আছেন লরেন্স বিষ্ণোই। জেলের বাইরে থেকে হুমকি ফোন ছুড়ছেন তার শাগরেদরা। কালো হরিণ মামলায় বিষ্ণোইদের টার্গেট সলমন খান। সলমন ঘনিষ্ঠরাও তাদের শত্রু বলে বলতে শোনা যায় বিষ্ণোই ঘনিষ্ঠ রহিত গোদারাকে।

শনিবার রাতে বাবা সিদ্দিকিকে লক্ষ্য় করে গুলি চালায় তিন আততায়ী (Baba Siddique Shot Dead)। এদের মধ্য়ে হরিয়ানার কার্নাইল সিং ও উত্তর প্রদেশের ধর্মরাজ কাশ্যপকে গ্রেফতার করেছে পুলিশ। তৃতীয় অভিযুক্তের খোঁজেও চলছে জোর তল্লাশি। পুলিশের অনুমান, বাবা সিদ্দিকির গতিবিধি সম্পর্কে ধৃতদের আপডেট দিচ্ছিল অন্য কোনও মাথা।

গত এক মাস ধরে ঘটনাস্থলে রেইকি করত অভিযুক্তরা। মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চের টানা জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে নিয়েছে সেই কথা। শনিবার রাতে অটোতে করে এসে দীর্ঘক্ষণ অপেক্ষা করে তারা গুলি চালায় বলে পুলিশ সূত্রে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+