আসন্ন নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে লড়তে পারেন আজহারুদ্দিন

২০০৯ সালে কংগ্রেসে যোগ দেন আজহার। উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে আগের বার নির্বাচনে দাঁড়িয়েছিলেন তিনি। প্রায় ৫০ হাজার ভোটের ব্যবধানে বিপক্ষকে হারিয়েওছিলেন।
খেলারসূত্রে কলকাতার ইডেন গার্ডেনর সঙ্গে আত্মিক যোগ আছে আজহারের। এবার পশ্চিমবঙ্গ থেকেই লোকসভা নির্বাচনে লড়ার ইচ্ছাপ্রকাশ করেছেন তিনি। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন তিনি।
কেন্দ্রীয় রেলমন্ত্রী অধীর চৌধুরির কাছের মানুষ আজহার। তাই কোন কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন তার সিদ্ধান্ত তিনি শাকিল আহমেদ ও 'অধীরদা'-র উপই ছেড়েছেন।
বাংলার কাছে থেকে কখনও খালি হাতে ফেরননি। এবারও বাংলা তাঁকে নিরাশ করবে না বলেই আশা পঞ্চাশের গন্ডিতে পা রাখা এই প্রাক্তন ক্রিকেটারের।












Click it and Unblock the Notifications