Ayushman Bharat Digital Mission: সুরক্ষিত থাকবে নাগরিকের সমস্ত মেডিক্যাল রেকর্ড! CoWIN এর প্রশংসায় মোদী

দেশজুড়ে চালু হল ayushman bharat digital mission। দীর্ঘদিন পাইটল প্রজেক্ট হিসাবে কেন্দ্রীয়শাসিত অঞ্চলে এই মিশনের কাজ চলছিল। আজ সোমবার ভার্চুয়ালের মাধ্যমে দেশজুড়ে নয়া ডিজিটাল স্বাস্থ্য মিশন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্

দেশজুড়ে চালু হল ayushman bharat digital mission। দীর্ঘদিন পাইটল প্রজেক্ট হিসাবে কেন্দ্রীয়শাসিত অঞ্চলে এই মিশনের কাজ চলছিল। আজ সোমবার ভার্চুয়ালের মাধ্যমে দেশজুড়ে নয়া ডিজিটাল স্বাস্থ্য মিশন শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

National Digital Health Mission এর মাধ্যমে প্রত্যেক ভারতীয়কে ইউনিক ডিজিটাল হেলথ আইডি (Unique Digital Health ID) কার্ড দেওয়া হয়।

দেশ এবং দেশবাসীর জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন

দেশ এবং দেশবাসীর জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, দেশ এবং দেশবাসীর জন্য আজ একটি গুরুত্বপূর্ণ দিন। দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আর শক্তিশালী করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, দীর্ঘ সাত বছরের অপেক্ষা শেষে নয়া এক পর্যায়ে প্রবেশ করল ভারত। এখানেই শেষ নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদর বক্তব্যে এদিন আরও বেশ কয়েকটি বিষয় উঠে আসে। তিনি বলেন, আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে হাসপাতালে সমস্ত প্রক্রিয়াতে সুবিধা পাওয়া যাবে। তাঁর মতে, হঠাত করে হাসপাতালে যাওয়ার সময়ে সাধারণ মানুষের সঙ্গে মেডিক্যাল রেকর্ড থাকে না।

 নাগরিকের মেডিক্যাল রেকর্ড সুরক্ষিত থাকবে

নাগরিকের মেডিক্যাল রেকর্ড সুরক্ষিত থাকবে

ফলে ডাক্তারের পরামর্শ নেওয়ায়র সঙ্গে সঙ্গে অন্যান্য পরীক্ষা করতে হয়। আর সেই কারনে সাধারণ মানুষের খরচ বাড়ে। এতে সাধারন মানুষের খরচ অনেক বেড়ে যায়। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন এই ক্ষেত্রে সাহায্য করবে। এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন যে, এতে প্রত্যেক দেশবাসীকে একটি ডিজিটাল হেলথ আইডি দেওয়া হবে। যেখানে সমস্ত নাগরিকের মেডিক্যাল রেকর্ড সুরক্ষিত থাকবে বলে জানিয়েছেন মোদী। প্রয়োজন পড়লেই ডক্টর এটি দেখতে পারবেন বলে জানিয়েছেন পিএম।

অ্যাপের প্রংসায় মোদী

অ্যাপের প্রংসায় মোদী

অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান যে, ভারতে এখনও পর্যন্ত ৯০ কোটি ভ্যাকসিন করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, পুরো প্রক্রিয়ার রেকর্ড রাখা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে সবাইকে ভ্যাকসিনের সার্টিফিকেটও দেওয়া হয়েছে। তবে পুরো প্রক্রিয়াটি CoWIN এর মাধ্যমে করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আর এভাবে এই অ্যাপ কাজ করার জন্যে এই অ্যাপ নির্মাতাদের কাজের প্রশংসা করেন প্রধানমন্ত্রী মোদী।

কীভাবে এই কার্ড বানাবেন?

কীভাবে এই কার্ড বানাবেন?

জানা গিয়েছে, এই ব্যবস্থায় আধার কার্ডের মতো হেলথ আইডি সম্বলিত একটি কার্ড থাকবে প্রত্যেক ভারতবাসীর। এই কার্ডের মাধ্যমে জানা যাবে সেই ভারতবাসী আয়ুষ্মান ভারতের অধীনে চিকিৎসার সুযোগ পান কিনা।

সরকারি পর্যায়ে কোনও সাহায্যের প্রয়োজন হলে এই কার্ডের ভিত্তিতেই করা হবে। আধার কার্ডের মতোই সরকার গঠিত হেলথ অথরিটির অধীনেই পুরো বিষয়টি থাকবে।

পাইলট প্রোজেক্ট হিসেবে ছটি কেন্দ্রশাসিত অঞ্চল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা এবং নগর হাভেলি- দমন ও দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ এবং পুদুচেরিতে এই পরিষেবার কাজ চালু হয়েছে।

কোনও ব্যক্তি https://healthid.ndhm.gov.in/register-এ গিয়ে নিজের রেকর্ড নথিভুক্ত করে স্বাস্থ্য আইডি তৈরি করতে পারবেন বলেও জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+