Ayodhya: রামমন্দিরের অনুষ্ঠানে আসবেন না, আদবানী আর যোশীকে কেন এমন অনুরোধ করল মন্দির ট্রাস্ট

Ayodhya: রাম মন্দির আন্দোলনের অন্যতম পথিকৃৎ তিনি। অথচ তাঁকেই এই ঐতিহাসিক দিনে উপস্থিত না হওয়ার অনুরোধ জানিয়েছে অযোধ্যা রাম মন্দির ট্রাস্ট। মন্দির কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে, বিজেপির দুই নেতা এলকে আদবানি এবং এমএম জোশীর বয়স অনেকটাই বেশি।

এই পরিস্থিতিতে উদ্বোধনের দিনে প্রবল ভিড়ে তাঁদের শরীর খারাপ করতে পারে সেকারণে তাঁরা দূর থেকেই এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকুন এমন অনুরোধ জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দুই বৃদ্ধ নেতার পরিবারকেই অনুরোধ জানানো হয়েছে তার জন্য। এমনই জািনয়েছেন মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই।

Ayodhya

এদিন অন্যান্য রাম ভক্তদেরও অযোধ্যায় না আসার অনুরোধ জানানো হয়েেছ। যে যাঁর এলাকায় স্থানীয় মন্দিরে গিয়ে এই ঐতিহাসিক দিনের উদযাপন করুন। কারণ সেদিন প্রবল ভিড় হবে অযোধ্যায়। সেকারণে আগে থেকেই সতর্ক হতে শুরু করেছে মন্দির ট্রাস্ট।

আগামী ২২ জানুয়ারি উদ্বোধন হওয়ার কথা রাম মন্দিরের। এখন শেষ পর্যায়ের কাজ চলছে। ২২ ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। তারপরে উদ্বোধনের প্রস্তুতি শুরু হয়ে যাবে। প্রায় ৪০০০ সন্ন্যাসী এদিন উপস্থিত থাকবেন। ২২ তারিখ রাম মন্দিরের গর্ভগৃহে প্রতিস্থাপন করা হবে রাম লাল্লার মূর্তি। তার আগে থেকেই শুরু হয়ে যাবে একাধিক অনুষ্ঠান।

১৫ জানুয়ারি রয়েছে প্রাণ প্রতিষ্ঠার পুজো। তারপরে ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়াির পর্যন্ত দফায় দফায় চলবে অনুষ্ঠান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে দেশের তাবর ভিভিআইপিরা আসবেন। থাকবেন বলিউড তারকা অমিতাভ বচ্চন থেকে শুরু করে অক্ষয় কুমার একাধিক তারকা থাকবেন অনুষ্ঠানে। এখন থেকেই অযোধ্যায় হোটেল-হোমস্টে বুকিং শুরু হয়ে গিয়েছে। রেকর্ড হারে বেড়েছে হোটেল ভাড়া। এক দিনে ৫০ হাজার টাকা পর্যন্ত ভাড়া চড়েছে হোটেল ভাড়া।

গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসতে শুরু করে দিয়েছেন এখানে। দেশের প্রথম সারির শিল্পপতি মুকেশ আম্বানি, অনিল আম্বানি থেকে শুরু করে আদানি সকলেই উপস্থিত থাকবেন। সেই সঙ্গে উপস্থিত থাকার কথা রয়েছে ইসরো প্রধান নীলেশ দেশাইয়ের। এছাড়া রামায়ণে রাম এবং সীতার চরিত্রে অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল উপস্থিত থাকবেন অনুষ্ঠানে।

এতো ভিড়ের মধ্যে বৃদ্ধ দুই নেতা অসুস্থ হয়ে যেতে পারেন আশঙ্কা করেই এই অনুরোধ করা হয়েছে। কারণ এলকে আদবািনর বয়স এখন প্রায় ৬৯ বছর অন্যদিকে এমএম যোশীর পয়স ৯০ বছর। তাঁদের পক্ষে এই ভিড়ে না আসাই ভালো। কোনও রকম অসুস্থতা ঘটলে বিপদ আরও বাড়বে। সেসময় দ্রুত পরিষেবা দেওয়া মন্দির ট্রাস্টের পক্ষে সম্ভব হবে না। সেকারণেই আগে থেকে সতর্ক করে দেওয়া হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+