থানার মধ্যে দুই মহিলাকে নগ্ন করে গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ছেটানোর অভিযোগ!
মুম্বই, ৮ জানুয়ারি : মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে থানার মধ্যেই দুই মহিলার উপরে বর্বর অত্যাচার হয়েছে বলে অভিযোগ উঠল। দুই মহিলাকে থানার মধ্যেই নগ্ন করে তাদের গোপনাঙ্গে লঙ্কার গুড়ো ঘষে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশকর্মীদের বিরুদ্ধে। [শয়তানের অর্চনায় অষ্টাদশীকে জোর করে ১৮০০ পুরুষের সঙ্গে যৌন মিলনে বাধ্য করল মা!]
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে স্থানীয় ক্রান্তি চক পুলিশ স্টেশনে। এক যুবকের মৃত্যুর সঙ্গে যোগ থাকা ওই মহিলাদের থানা এনে এই অত্যাচার করা হয়েছে বলে খবর।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এর মধ্যে একজনের বয়স ২১ বছর। তিনি ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমাধারী। তিনি অভিযোগ জানিয়েছেন, এক মহিলা পুলিশ অফিসার প্রথমে তাদের জামা-কাপড় খুলতে বলেন। এরপরে যৌনাঙ্গে লঙ্কার গুড়ো ঘষে দেন।
এক যুবকের মৃত্যুতে জড়িত থাকার অভিযোগে ওই দুই মহিলাকে ৪-৬ জানুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজত হয়েছিল। সেখানে থাকার সময়ই মৃত্যু নিয়ে জিজ্ঞাসাবাদের সময়ই এই ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ করেছেন এক মহিলা। এমনকী ঘুষ দিলে তাদের ছেড়ে দেওয়া হবে। এই বলেও টাকা চেয়েছেন পুলিশকর্মীরা। এমন অভিযোগও করেছেন ওই যুবতী।
ঘটনা জানাজানি হতেই পুলিশের তরফে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। কোনও পুলিশকর্মী দোষ করলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ কমিশনার অমিতেশ কুমারও।












Click it and Unblock the Notifications