Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Saif Ali Khan: সইফের উপর হামলায় সন্দেহভাজন ধৃত, মুম্বই পুলিশের দল দুর্গে যাচ্ছে জিজ্ঞাসাবাদ করতে

Saif Ali Khan: সইফ আলি খানের উপর হামলার ঘটনায় সন্দেহভাজন ধৃত। ধৃতকে জিজ্ঞাসাবাদ করতে ছত্তিশগড়ের দুর্গে যাচ্ছে মুম্বই পুলিশের দল।

ছত্তিশগড়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্সের তরফে জানানো হয়েছে, ধৃতের নাম আকাশ কৈলাস কানোজিয়া। বয়স ৩১। জ্ঞানেশ্বরী এক্সপ্রেস থেকে ওই ব্যক্তিকে ধরে আরপিএফ।

Saif Ali Khan

সইফের উপর হামলার পরই সিসিটিভি ফুটেজ থেকে হামলাকারীকে চিহ্নিত করেছিল মুম্বই পুলিশ। ছবি প্রকাশ করা হয়। সন্দেহভাজনের ছবি পাঠিয়ে রেল পুলিশকে সতর্ক করে রাখা হয়েছিল মুম্বই পুলিশের পক্ষ থেকে। তাতেই মিলল সাফল্য।

ছত্তিশগড় আরপিএফের দাবি, ট্রেন থেকে যে ব্যক্তিকে আটক করা হয়েছে তাঁর সঙ্গে সইফের উপর হামলাকারীর মিল খুঁজে পাওয়া গিয়েছে। এবার জিজ্ঞাসাবাদ করলেই গোটা ঘটনার কিনারা করা সম্ভব হবে বলে পুলিশ মনে করছে।

"দুর্গ স্টেশনে আরপিএফের দায়িত্বে থাকা সঞ্জীব সিনহা বলেন, মুম্বই পুলিশের কাছ থেকে খবর পাই সন্দেহভাজনের জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে যাত্রা করার কথা। সন্দেহভাজনের ছবি ও টাওয়ার লোকেশনও আমাদের কাছে পাঠানো হয়। তার ভিত্তিতে ট্রেনের জেনারেল বগিতে তল্লাশি চালাতে গিয়েই ওই ব্যক্তিকে আটক করা সম্ভব হয়েছে।

ওই ব্যক্তিকে আটক করার পর মুম্বই পুলিশের আধিকারিকদের সঙ্গে ভিডিও কলে কথা হয়। তখনই পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গিয়েছে। মুম্বই পুলিশ দুর্গে পৌঁছে বিস্তারিতভাবে জিজ্ঞাসাবাদ চালাবে। ধৃত ব্যক্তি রেল পুলিশকে জানিয়েছেন, তিনি মুম্বইয়ের কোলাবার বাসিন্দা। বিলাসপুরে এক আত্মীয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। ধৃতের কাছে ট্রেনের টিকিট ছিল না বলেও জানিয়েছে রেল পুলিশ। মুম্বই পুলিশের টিম বিমানে প্রথমে রায়পুরে যাবে। তারপর দুর্গে গিয়ে হেফাজতে নেবে ধৃতকে।

এদিনই মধ্যপ্রদেশেও সইফের উপর হামলার ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করার কথা জানা গিয়েছিল। যদিও পরে পুলিশ জানায়, অন্য একটি মামলায় এই আটক। উল্লেখ্য, বৃহস্পতিবার গভীর রাতে বান্দ্রার বাড়িতেই আক্রান্ত হন সইফ আলি খান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+