বিজ্ঞাপনে অশ্লীল ছবির কারণেই ধর্ষণ বাড়ছে, বললেন মন্ত্রী

বুধবার রাজ্য বিধানসভায় নারী নির্যাতনের বিরুদ্ধে বক্তব্য রাখছিলেন তিনি। বিরোধীদের প্রশ্নের জবাবে বলেন, "বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে নারীদেহের খোলামেলা প্রদর্শন হচ্ছে। এর ফলে তরুণ মনে খারাপ প্রভাব পড়ছে। বিজ্ঞাপনে অশ্লীল ছবি ব্যবহারের কারণেই ধর্ষণ বাড়ছে। নৈতিক মূল্যবোধের অবক্ষয় এতটাই হয়েছে যে, প্রতিটা বাড়িতে সরকার যদি একজন করেও পুলিশ বসিয়ে দেয়, তবুও ধর্ষণ কমবে না।" তাঁর দাবি, উত্তরপ্রদেশে যে পরিমাণ নারী নির্যাতনের ঘটনা ঘটে, তার তুলনায় মহারাষ্ট্র অনেক নিরাপদ।
যদিও তাঁর কথায় বিরোধী বিজেপি ও শিবসেনা বিধায়করা হইচই শুরু করে দেন। তখন আর আর পাটিল বলেন, "এটা আমার ব্যক্তিগত উপলব্ধি মাত্র। সরকারের তরফে আমরা নারী নির্যাতন বন্ধে সব রকম ব্যবস্থা নিচ্ছি। উত্তরপ্রদেশের তুলনায় মহারাষ্ট্রে ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা কম ঘটলেও সন্তুষ্ট হওয়ার কোনও অবকাশ নেই। তাই রাজ্য সরকার শীঘ্রই ৫০০টি গাড়ি দেবে পুলিশকে। এগুলির দায়িত্বে থাকবেন একজন করে মহিলা ইন্সপেক্টর। এদের দায়িত্ব হবে নারী নির্যাতন বন্ধে ব্যবস্থা নেওয়া।" তিনি জানান, ধর্ষণ, শ্লীলতাহানি, অ্যাসিড হামলার শিকার মহিলারা এ বার থেকে নিজেদের পছন্দ মতো সরকারি আইনজীবীর সাহায্য নিতে পারবেন।
এদিকে, মন্ত্রীর এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে বিভিন্ন নারীবাদী সংগঠন। তাদের মতে, এ থেকে বোঝা যাচ্ছে, ধর্ষণের মতো একটি সংবেদনশীল বিষয় নিয়ে মন্ত্রী কতটা লঘু ধারণা পোষণ করছেন। তারা দাবি করেছে, অবিলম্বে আর আর পাটিলকে ক্ষমা চাইতে হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications