Pahalgam Terror Attack: পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলা, মৃত ২৬, জেদ্দা থেকে শাহের সঙ্গে জরুরি মিটিং মোদীর
Pahalgam Terror Attack: জম্মু-কাশ্মীরের পহেলগাঁও'তে ভয়াবহ জঙ্গি হামলা। পর্যটকদের লক্ষ্য করে জঙ্গিদের এলোপাথাড়ি গুলি। এখনও পর্যন্ত যা খবর, ভয়াবহ এই জঙ্গি হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। যার মধ্যে দু'জন বিদেশী নাগরিক আছেন বলে খবর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জঙ্গিরা অন্তত ৫০ রাউন্ড গুলি চালায়।
ঘটনায় একাধিক পর্যটক আহত বলে খবর। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এই ঘটনার পরেই জম্মু-কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলেছে ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। এক সংবাদমাধ্যমের খবর, জঙ্গিদের খোঁজে বিশেষ এই অভিযান (Pahalgam Terror Attack) শুরু হয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা দিল্লি থেকে ইতিমধ্যে শ্রীনগর (Pahalgam Terror Attack) পৌঁছে গিয়েছে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফোনে অমিত শাহের সঙ্গে বিস্তারিত বিষয়ে কথা বলেছেন বলে জানা যাচ্ছে। বর্তমানে জেদ্দাতে রয়েছেন প্রধানমন্ত্রী। সেখান থেকেই বিস্তারিত ভাবে (Pahalgam Terror Attack) আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
Pahalgam Terror Attack: লস্কর এবং জইশের বড় ষড়যন্ত্র?
জানা যাচ্ছে, রাজভবনে অমিত শাহের নেতৃত্বে উচ্চ পর্যায়ের বৈঠক হবে। যেখানে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সহ একাধিক শীর্ষ আধিকারিক উপস্থিত থাকবেন বলে খবর। ইন্ডিয়া টিভি'তে প্রকাশিত খবর অনুযায়ী, ভয়াবহ এই হামলার পিছনে লস্কর এবং জইশের বড় ষড়যন্ত্র আছে।
"Emergency Control Room – Srinagar: 0194-2457543, 0194-2483651 Adil Fareed, ADC Srinagar – 7006058623. Helpline for the assistance on Pahalgam terror incident," says Information & PR Department, UT of J&K. pic.twitter.com/uZMxtNVTmA
— ANI (@ANI) April 22, 2025
শোনা যাচ্ছে, গত কয়েকদিন আগে পর্যটক সেজে সে রাজ্যের বেশ কয়েকটি |হোটেলে ঘাঁটি তৈরি করে জঙ্গিরা। আর সেখানে বসেই গোটা ছক জঙ্গিরা সাজায় বলে দাবি। জানা যাচ্ছে, বুধবার সকালেই কাশ্মীর যাচ্ছে এনআইএ। গোটা ঘটনার তদন্ত করবে দেশের স্পেশাল এই টিম। ঘ|টনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আতঙ্কের মধ্যে পর্যটকরা।
Pahalgam Terror Attack: দ্রুত কাশ্মীর ছাড়ছেন পর্যটকরা
গত কয়েক মাসে ব্যাপক ভাবে কাশ্মীরে বেড়েছে পর্যটক। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও বহু পর্যটক বর্তমানে সে রাজ্যে রয়েছেন। এই ঘটনার পরেই দ্রুত ফাঁকা করা হচ্ছে উপত্যাকা। আতঙ্কে বহু মানুষ দ্রুত বেরিয়া আসার চেষ্টা করছেন।
#WATCH | Srinagar | J&K CM Omar Abdullah briefs Union Home Minister Amit Shah over Pahalgam terrorist attack. LG Manoj Sinha and other high-level officials also present. pic.twitter.com/bxgkiVRmW0
— ANI (@ANI) April 22, 2025
অন্যদিকে এই ঘটনার পরেই শ্রীনগরে Emergency Control Room খোলা হয়েছে। জারি করা হয়েছে জরুরি নম্বরও। আর সেগুলি হল -
Srinagar: 0194-2457543, 0194-2483651
Adil Fareed, ADC Srinagar - 7006058623.












Click it and Unblock the Notifications