দেওঘরের মন্দিরে পুজো দিতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত ১১, আহত বহু
দেওঘর, ১০ আগস্ট : শ্রাবণ মাসের সোমবার উপলক্ষে পুজো দেওয়ার জন্য ভিড় জমেছিল ঝাড়খণ্ডে দেওঘরের বেলাবাগানে জ্যোতির্লিঙ্গ বাবা ধামে। আর সেই ভিড়ের জেরেই পদপিষ্ট হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের। আহত প্রায় ৫০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। [(ছবি) পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ২ জনের, আহত ২০]
পুলিশ সূত্রে খবর মন্দিরের দরজা খুলতেই বাইরে দীর্ঘসময় ধরে অপেক্ষা করা হাজার হাজার মানুষ জোর প্রয়োগ করে মন্দিরের মধ্যে ঢুকতে গেলে হুড়োহুড়ি পড়ে যায়। আর তার জেরেই এই দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ। [দশেরায় পাটনার গান্ধী ময়দানে পদপিষ্ট হয়ে মৃত ৩২, আহত বহু]

পুলিশের তরফে এও জানানো হয়েছে, যে ১১ জন মারা গিয়েছেন তাদের মধ্যে ৮ জন মহিলা ছিলেন। আহতদের দেওঘরের একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। [মধ্যপ্রদেশে মন্দিরের পথে পদপিষ্ট হয়ে মৃত ১০]
জুলাই মাসে, হিন্দু ধার্মিক আর এক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে অন্ধ্রপ্রদেশে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
২০১৩ সালের অক্টোবর মাসে মধ্যপ্রদেশে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১১০ জনের। এদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু।












Click it and Unblock the Notifications