(ছবি) পুরীর রথযাত্রায় পদপিষ্ট হয়ে মৃত্যু ২ জনের, আহত ২০
ভুবনেশ্বর, ১৯ জুলাই : পুরীর রথযাত্রা উৎসবের ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই মহিলার। প্রায় ২০ জন এই ঘটনায় আহত হয়েছেন।
শনিবার পুরীতে জগন্নাথ দেবের নবকলেবর রথযাত্রা অনুষ্ঠান ঘিরে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এসে ভিড় জমিয়েছিলেন। বাজার ও বালগন্ডি চক এলাকায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের চাকা টানার সময় আচমকা হুড়োহুড়ি পরে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়। [(ছবি) শতাব্দী সেরা নবকলেবর রথযাত্রা শুরু হল পুরীতে]
পুলিশের ডিজি সঞ্জীব মারিক জানিয়েছেন, "হাসপাতাল সূত্রে জানা গিয়েছে যে মহিলা মারা গিয়েছেন তাদের মধ্যে একজনের বয়স ৬৫ বছর। আহতরা গুরুতর জখম। তাদের চিকিৎসা চলছে।"
আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

জনসমুদ্র
এদিন পুরীতে নবকলেবর রথযাত্রায় প্রায় ৩০ লক্ষ মানুষের সমাগম হয়েছিল।

পদপিষ্ট
বাজার ও বালগন্ডি চক এলাকায় জগন্নাথ, বলরাম, সুভদ্রার রথের চাকা টানার সময় আচমকা হুড়োহুড়ি পরে যায়। সেখানেই পদপিষ্ট হয়ে দুজনের মৃত্য়ু হয়।

ভিড় সামাল
১৬৪ পল্টন পুলিশ থাকা সত্ত্বেও ভিড় সামাল দিতে হিমশিম খায় পুলিশ।

আহত মহিলা
পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক তাদের কটকের এসসিবি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হচ্ছে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

আধা সামরিক বাহিনী
পরে পরিস্থিতি সামাল দেয় আধা সামরিক বাহিনী।












Click it and Unblock the Notifications