Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Assembly Elections Results 2023: রাজস্থান ও তেলেঙ্গানায় হারলেন বিজেপির ৩ জন করে সাংসদ

Assembly Elections Results 2023: চার রাজ্যের বিধানসভা নির্বাচনে ফলে কংগ্রেসকে টেক্কা দিল বিজেপি। দ্বৈরথের ফল এখন ৩-১। মধ্যপ্রদেশে সরকার ধরে রেখে শক্তি বাড়িয়েছে বিজেপি।

কংগ্রেসের কাছ থেকে গেরুয়া শিবির ছিনিয়ে নিয়েছে ছত্তিশগড় ও রাজস্থান। তবে এই জয়ের মধ্যে ভালো দিক যেমন রয়েছে, তেমনই কিছুটা খচখচানিও থাকছে বিজেপির জন্য।

Assembly Elections Results 2023: রাজস্থান ও তেলেঙ্গানায় হারলেন বিজেপির ৩ জন করে সাংসদ

রাজস্থানের দখল নিতে বিজেপি আসরে নামিয়েছিল সাত সাংসদকে। তাঁদের মধ্যে জয় পেয়েছেন চারজন। তাঁরা হলেন দিয়া কুমারী (বিদ্যাধর নগর), রাজ্যবর্ধন সিং রাঠোর (ঝোটওয়াড়ার) ও বাবা বালক নাথ (তিজারা)। এই তিনজনই লোকসভার সাংসদ। তাঁদের সঙ্গে বিধায়ক হলেন সওয়াই মাধোপুর থেকে জিতলেন রাজ্যসভার সাংসদ কিরোডি লাল মীনা।

তবে হেরে গিয়েছেন তিন বিজেপি সাংসদ। তাঁরা হলেন নরেন্দ্র কুমার (মানদাওয়া), ভগীরথ চৌধুরী (কিষাণগড়) এবং দেবজি প্যাটেল (সাঞ্চোর)। দেবজি প্যাটেলকে হারিয়ে দিয়েছেন বিজেপি-ত্যাগী নির্দল প্রার্থী জীবা রাম চৌধুরী। সাঞ্চোরে দ্বিতীয় স্থান পেয়েছেন কংগ্রেস প্রার্থী তথা বিদায়ী মন্ত্রী সুখরাম বিষ্ণোই। ১৮,৭১৭ ভোটে কংগ্রেস প্রার্থী রীতা চৌধুরী হারিয়ে দিয়েছেন নরেন্দ্র কুমারকে।

ভগীরথ চৌধুরী কিষাণগড় বিধানসভা আসনে পেয়েছেন তৃতীয় স্থান। এই আসনটিতে জিতেছেন কংগ্রেস প্রার্থী বিকাশ চৌধুরী। বিজেপি যেখানে রাজস্থান কংগ্রেসের থেকে ছিনিয়ে নিয়ে সরকার গড়তে চলেছে, সেখানে তিন সাংসদের পরাজয় নিশ্চিতভাবেই তাঁদের নিয়ে লোকসভা ভোটের আগে দলীয় স্তরে পর্যালোচনার পথ প্রশস্ত করল।

অন্যদিকে, তেলেঙ্গানায় বিজেপির আসন আগের চেয়ে বেড়েছে অনেকটাই। প্রাপ্ত ভোটের শতকরা হার প্রত্যাশিত জায়গায় না গেলেও দ্বিগুণ হয়েছে। ২০১৮ সালে বিজেপি তেলেঙ্গানায় জিতেছিল ১টি আসন। এবার তা বেড়ে হয়েছে ৮। ভোটের শতকরা হার ৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ১৩.৮৮ শতাংশ। আগে যে উপনির্বাচন হয়েছিল তাতে জেতায় বিজেপির আসন পরে বেড়ে হয়েছিল ৩।

বিজেপির জেতা আসনগুলির মধ্যে উল্লেখযোগ্য কামারেড্ডি আসনটি। এখানে কে ভেঙ্কট রামানা রেড্ডি বিজেপির টিকিটে জিতেছেন। তিনি হারিয়ে দিয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা ভারত রাষ্ট্র সমিতির সুপ্রিমো কে চন্দ্রশেখর রাও এবং তেলেঙ্গানার প্রদেশ কংগ্রেস সভাপতি রেবন্ত রেড্ডিকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী কেসিআরকে তিনি হারান ৬,৭৪১ ভোটে।

যদিও তেলেঙ্গানাতেও বিজেপির তিন সাংসদ পরাস্ত হয়েছেন। তাঁরা হলেন সাংসদ তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি বান্দি সঞ্জয় কুমার। বিআরএসের গাঙ্গুলা কমলাকর রেড্ডির কাছে তিনি হারেন ৩,১৬৩ ভোটে। নিজামাবাদের সাংসদ ডি অরবিন্দ দশ হাজারের বেশি ভোটে হেরেছেন বিআরএস প্রার্থীর কাছে। সোয়াম বাপুরাও হেরে গিয়েছেন বিআরএসের অনিল যাদবের কাছে।

তবে ঘোশামহল আসনে জিতেছেন বিজেপির টি রাজা সিং। বিআরএস ও বিজেপির মধ্যে ঘনিষ্ঠতার প্রচার করে প্রতিষ্ঠানবিরোধী হাওয়াকে নিজেদের ভোটবাক্সে এনে তেলেঙ্গানায় বাজিমাত করেছে কংগ্রেস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+