Andhra Assembly Election Results 2024: ওডিশার সঙ্গে পালাবদল অন্ধ্রে, এবার চন্দ্রবাবুর টিডিপি সরকার
Assembly Election Results 2024: ওডিশার সঙ্গে এবার পালাবদল হতে চলেছে অন্ধ্র প্রদেশে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পথে চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি।
২০১৯ সালে যেভাবে অন্ধ্রের ক্ষমতা দখল করেছিল ওয়াইএস জগন মোহন রেড্ডির ওয়াইএসআরসিপি, সেই ফলই কার্যত উল্টে এবার টিডিপির পক্ষে আসতে চলেছে।

গত বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এনডিএ থেকে বেরিয়ে গিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএতে যোগদান করেছিলেন চন্দ্রবাবু। তার বড় মাশুল দিতে হয়। লোকসভা নির্বাচন তো বটেই, অন্ধ্র প্রদেশের বিধানসভা নির্বাচনেও বড় পরাজয়ের সম্মুখীন হতে হয় তেলুগু দেশম পার্টিকে।
গত বছরের নভেম্বরে দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছিল চন্দ্রবাবুকে। ওয়াইএসআর কংগ্রেস পার্টির দুর্নীতি ও অপশাসনের প্রতিবাদের জন্যই রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে নাইডুকে জগন সরকার গ্রেফতার করেছে, এই বার্তা জনমানসে পৌঁছে দিতে সক্ষম হয় টিডিপি। তারই সুফল মিলল।
এরই মধ্যে সকলকে চমকে দিয়ে চন্দ্রবাবু কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ান এবং মার্চে লোকসভা ভোট ঘোষণার আগে ফিরে যান এনডিএতে। অন্ধ্রে টিডিপি যে লোকসভা ও বিধানসভা নির্বাচনে ভালো ফল করবে সে বিষয়ে আগাগোড়া আত্মবিশ্বাসী দেখিয়েছে চন্দ্রবাবুকে। বুথ ফেরত সমীক্ষাকে সত্যি প্রমাণ করে অন্ধ্রে পালাবদল সুনিশ্চিত হওয়া স্রেফ সময়ের অপেক্ষা।
টিডিপি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ৯ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন চন্দ্রবাবু। চন্দ্রবাবু কুপ্পাম ও তাঁর পুত্র লোকেশ মঙ্গলগিরি থেকে এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে। এবারের বিধানসভা নির্বাচনে টিডিপি লড়েছে ১৪৪টি আসনে, বিজেপি ১০ আসনে। অন্ধ্রে লোকসভা ভোটে ১০টি আসনে টিডিপি ও ৬ আসনে বিজেপি প্রার্থী রয়েছেন। জোটসঙ্গী জন সেনা ২টি লোকসভা ও ২১টি বিধানসভা আসনে প্রার্থী দিয়েছে।
১৭৫ আসনের অন্ধ্র বিধানসভায় ২০১৯ সালের বিধানসভা নির্বাচনে ১৫১টি আসনে জিতেছিল ওয়াইএসআর কংগ্রেস পার্টি। টিডিপি ২৩টি, জন সেনা পার্টি ১টি আসনে জিতেছিল। সর্বশেষ তথ্য অনুযায়ী, এবারের বিধানসভা নির্বাচনে টিডিপি জোট ১৬২টি আসনে এগিয়ে রয়েছে। ওয়াইএসআরসিপি এগিয়ে ১৩টি আসনে।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications