Assembly Election Results 2023: লোকসভার আগে ভাগ্য পরীক্ষা শাসক-বিরোধীর! রবিতেই ভোট গণনা
Assembly Election Results 2023: কাউন্টডাউন শুরু! মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের ভোট গণনা আজ রবিবার। এদিনই মিজোরামের ভোট গণনা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। গণনা হবে সোমবার। কিন্তু চার রাজ্যের নির্বাচনের ফলাফল খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ করে লোকসভার আগে এই পাঁচ রাজ্যের নির্বাচনের (Assembly Election Results 2023) ফল বিজেপি এবং কংগ্রেসের কাছে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বড় পরীক্ষার আগে সেমি ফাইনালের এই রায় মানুষের পালস বুঝতে কিছুটা হলে সাহায্য করবে দলগুলিকে! মনে করছেন বিশ্লেষকরা।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোটে (Assembly Election Results 2023) কোন কোন রাজ্যের দখল নেবে কংগ্রেস? কোন রাজ্যে ঝড় তুলবে গেরুয়া শিবির? এই নিয়ে চলছে কাটাছেঁড়া। গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে একের পর এক এক্সিট পোল। যা দেখে কিছুটা আভাস মিলেছে ফলাফলের। লোকসভা ভোটের এই সেমিফাইনালের হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাঁচ রাজ্যের মধ্যে দু'টিতে অর্থাৎ ছত্তিসগড় এবং তেলেঙ্গানায় কংগ্রেস এবং রাজস্থান এবং মধ্যপ্রদেশে বিজেপির জয়ের ইঙ্গিত মিলেছে বুথ ফেরেত সমীক্ষায়।
যদিও শেষ মুহূর্তে যে কোনও মুহূর্তে খেলা ঘুরে যেতে হবে। এমনটাই মনে করছে বিজেপি এবং কংগ্রেস দুই দল। এই প্রসঙ্গে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, রাজস্থানে ইতিহাস তৈরি হবে। দীর্ঘদিনের প্রথা ভেঙে রাজস্থানের ক্ষমতায় ফিরবে কংগ্রেস। যদিও অধিংশ বুথ ফেরত সমীক্ষা রাজস্থানে বিজেপি ফিরছে বলে ইঙ্গিত করেছে।
অন্যদিকে বিজেপির তরফেও পুরো বিষয়টির উপর নজর রাখা হচ্ছে। মধ্যপ্রদেশ সহ বাকি রাজ্যগুলিতে মোদী ঝড় হবে বলে দাবি স্থানিয়ত বিজেপি নেতৃত্বের। যদিও দুই দলই সবরকম স্ট্রেটেজি (Assembly Election Results 2023) তৈরি রাখছে। ইতিমধ্যে রাজকস্থানে অশোক গেহলটের নেতৃত্বে বৈঠকও হয়েছে। যা খবর, সকাল ৭ থেকে ৮টার মধ্যেই চার রাজ্যে অর্থাৎ মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলেঙ্গানা, ছত্তিশগড়ের ভোট গণনা শুরু হবে। এজন্যে কড়া ব্যবস্থা থাকচে কেন্দ্রগুলিতে












Click it and Unblock the Notifications