Assembly Election Result 2023: আপত্তি ৩ বিলে, হতাশা কাটিয়ে সংসদে বিজেপি বিরোধিতার ব্লু-প্রিন্ট তৈরি কংগ্রেসের
নির্বাচনের ফলের হতাশা কাটিয়ে ঘুড়ে দাঁড়াতে মরিয়া কংগ্রেস নেতৃত্ব। সোমবার থেকে সংসদে শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। লোকসভা নির্বাচনের আগে এটাই দ্বিতীয় মোদি সরকারের শেষ পূর্ণাঙ্গ অধিবেশন। এই অধিনেবশনে বিজেপি সরকারের বিরোধিতায় ব্লু প্রিন্ট সাজিয়ে নিল কংগ্রেস। সোমবার সন্ধ্যায় কংগ্রেসের সংসদীয় কমিটির বৈঠক বসেছিল ১০ জনপথ রোডে সনিয়া গান্ধীর বাসভবনে।
এই বৈঠকে আসন্ন শীতকালীন অধিবেশনে কীভাবে সংসদের উভয়কক্ষে বিজেপির বিরোধিতা করা হবে সেই নিয়েই এই বৈঠকে আলোচনা হয়। এই বৈঠকে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত ছিলেন।এবারের শীতকালীন অধিবেশন ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে। ১৯ দিনে মোট ১৫টি অধিবেশন বসবে। আর এই ১৫টি অধিবেশনে ১৮টি বিল পেশ করা হতে পারে।

জয়রাম রমেশ আরও বলেন, 'আমরা ভারতীয় দণ্ডবিধি, ফৌজদারি দণ্ডবিধি এবং এভিডেন্স বিলের বিরোধিতা করব। কারণ এই তিনটি বিল পাশ হলে দেশের বিপদ হতে পারে।' ১৮৬০ সালে তৈরি 'ইন্ডিয়ান পেনাল কোড' প্রতিস্থাপিত হবে 'ভারতীয় ন্যায় সংহিতা' দিয়ে। ১৮৯৮ সালের 'ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট' প্রতিস্থাপিত হবে 'ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা' দিয়ে এবং ১৮৭৩ সালের 'ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট' প্রতিস্থাপিত হবে 'ভারতীয় সাক্ষ্য বিল'-এ।
কংগ্রেস সূত্রের খরব এই বৈঠকে নির্বাচনের ফলাফল নিয়েও আলোচনা হয়। সাংবাদিক বৈঠকে জয়রাম রমেশ বলেন, 'নির্বাচনের ফলাফল নিয়ে দলের অন্দরে বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষ করে ছত্তিসগড় এবং রাজস্থান নিয়ে। আমরা হতাশ নই। আমাদের লড়াই জারি থাকবে। খুব দ্রুতই লোকসভা ভোটের প্রস্তুতিও শুরু হয়ে যাবে।আগামী ৬ ডিসেম্বর ইন্ডিয়া জোটের বৈঠক আছে। সেখানেই ভোট নিয়ে চর্চা হবে।'












Click it and Unblock the Notifications