Assembly Election Result 2023:ভোটে হেরে রাহুলের মনের অবস্থা কেমন? গানের মাধ্যমেই উত্তর দিলেন কেন্দ্রীয় মন্ত্রী
কাটা ঘায়ে নুনের ছিটে বোধহয় একেই বলে। বছরের শেষে পাঁচরাজ্যের বিধানসভা ভোটে বড় ধাক্কা খেল কংগ্রেস। লোকসভা ভোটের সেমিফাইনালে ব্যাপক সাফল্য পেল গেরুয়া শিবির। একদিকে মোদীর সাফল্য অন্যদিকে রাহুল গান্ধীর পরাজয়। রবিবার রাজ্য বিধানসভা গুলির ফলাফল বেরেনোর পর থেকেই এটাই যেন লাইন হয়ে দাঁড়িয়েছে জাতীয় রাজনীতির।
ভোটের ফল ঘোষণার পর অপয়া কটাক্ষও শুনতে হয়েছে রাহুল গান্ধীকে। এবার কংগ্রেস সাংসদকে টিপ্পনী কাটলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল। ভোটে হেরে রাহুলের মনের অবস্থা কেমন? মজা করেই সেটা তুলে ধরলেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী। নিজের সোশ্যাল সাইটে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই মজার ছলে রাহুলের বক্তব্যের সঙ্গে একটি দুঃখের গান জুড়ে দিয়েছেন।

পাঁচ রাজ্যের বিধানসভা ভোট ছিল লোকসভা ভোটের আগে কার্যত সেমিফাইনাল ম্যাচ। লোকসভার মেগা লড়াইয়ের আগে বিধানসভা নির্বাচনের ৩-১ ফলে কংগ্রেসকে হারিয়েছে গেরুয়া শিবির। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিসগড়ের বিধানসভা ভোটে ক্ষমতা দখল করেছে বিজেপি।
যদিও ভোটের পরাজয় মেনে নিয়েছেন রাহুল গান্ধী। রবিবারই সোশ্যাল সাইটে রাহুল লিখেছেন, 'আমরা মেনে নিচ্ছি মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের ফলাফলকে। কিন্তু আদর্শের জন্য লড়াই চলবে। আমি ধন্যবাদ জানাচ্ছি তেলেঙ্গানার মানুষকে। আমরা যে প্রজালু তেলেঙ্গানার স্বপ্ন আপনাদের দেখিয়েছি, সেটা অবশ্যই বাস্তবায়ন করব। আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সেখান কংগ্রেস কর্মীদের, তাদের পরিশ্রমের জন্য।'
सच हुई राहुल जी की भविष्यवाणी pic.twitter.com/lXQJCmdHG4
— Piyush Goyal (@PiyushGoyal) December 3, 2023
ইন্ডিয়া জোটের অন্যতম মুখ হিসাবে কংগ্রেস নেতৃত্ব সুকৌশলে তুলে ধরার চেষ্টা করছিল রাহুল গান্ধীকে। কিন্তু বিধানসভার ভোটের এই ব্যাপক পরাজয় রাহুলেরক ভাবমূর্তিতেও বড় সড় ধাক্কা দিল। এমন ব্যর্থতায় রাহুলকে নিজে মজা করতে ছাড়ছেন না বিজেপি নেতারা।
কয়েকমাস আগে আগে দলের সংগঠনকে চাঙ্গা করতে ভারত জোড়ো যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। অহিংসার বাণীকে সম্বল করেই দক্ষিণ থেকে উত্তর ভারত যাত্রা করেন রাহুল।












Click it and Unblock the Notifications