Assembly Election Result 2023: চার রাজ্যে প্রাপ্ত ভোট BJP-র থেকে বেশি! লোকসভার আগে কংগ্রেসে আশার আলো

Assembly Election Result 2023: এবারের নির্বাচনের পরে হিন্দি বলয় থেকে অস্তিত্ব মুছেছে কংগ্রেসের। দক্ষিণের দুটি রাজ্যে তারা অবশিষ্ট রয়েছে। রাজনৈতিক মহলে এনিয়ে যথেষ্ট চাপে রয়েছে কংগ্রেস। শুনতে হচ্ছে নানা ব্যাঙ্গ-বিদ্রুপ। তারই মধ্যে অবশ্য আশার আলো দেখছে কংগ্রেস।

কংগ্রেসের সিনিয়র নেতা বিকে হরিপ্রসাদ প্রমাণ দাবি দাবি করেছেন, কংগ্রেস তেলেঙ্গানা, রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে বিজেপির থেকে ৯.৪৪ লক্ষ ভোট বেশি পেয়েছে। সোশাল মিডিয়া পোস্টে ওই নেতা বলেছএন, ভোটাররা দলকে ক্ষমতায় আনতে ভোট না দিলেও বিজেপির থেকে বেশি ভোট দিয়ে দলের প্রতি বিশ্বাস অটুট রেখেছেন।

Assembly Election Result 2023

বিজেপি যেখানে চার রাজ্যে ৪৮,১৩৩,৪৬৩ ভোট পেয়েছে, সেখানে কংগ্রেস পেয়েছে ৪৯,০৭৭,৯০৭ ভোট। কংগ্রেস নেতার দাবি বিজেপির রাজনৈতিক মেরুকরণ এবং ঘূণার প্রচারের কারণে কংগ্রেস হেরে গিয়েছে। তিনি আরও বলেছেন, চার রাজ্যের মধ্যে তিন রাজ্যে দল ক্ষমতায় না থাকলেও জনগণের অভিযোগে সাড়া দেবে এবং বিজেপির সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

ভোট বিশ্লেষকদের একাংশ বলছেন, আলোচনায় যেভাবে বলা হচ্ছে বিজেপি কংগ্রেসকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, তা মোটেও নয়। হিন্দি বলয়ের যে তিনটি রাজ্যে বিজেপি জিতেছে, সেখানে বিজেপি ও কংগ্রেসের ভোট শতাংশে খুব একটা পার্থক্য নেই।

যেমন রাজস্থানে বিজেপি পেয়েছে ৪১.৭ শতাংশ ভোট, কংগ্রেস পেয়েছে ৩৯.৬ শতাংশ। তফাত মাত্র ২ শতাংশের। ছত্তিশগড়ে বিজেপি ৪৬.৩ শতাংশ ও কংগ্রেস ৪২.২ শতাংশ, তফাত ৪ শতাংশের। তুলনায় মধ্যপ্রদেশে তফাতটা একটু বেশি। সেখানে বিজেপি পেয়েছে ৪৮.৬ শতাংশ এবং কংগ্রেস পেয়েছে ৪০ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, তিন রাজ্যে কংগ্রেসের হার হলেও, তারা ৪০ শতাংশ কিংবা তার বেশি ভোট পেয়েছে। ফলে প্রত্যাবর্তন খুব একটা কঠিন নয়।

বিধানসভা নির্বাচনের ভোটকে যদি লোকসভার নিরিখে বিচার করা হয়, তাহলে বিজেপির ফল তুলনামূলক খারাপই হয়েছে। রাজস্থানের ২৫টি লোকসভা আসনের মধ্যে বিজেপি ১৪ ও কংগ্রেস ১১। ছত্তিশগড়ে বিজেপি ৮ ও কংগ্রেস ৩। মধ্যপ্রদেশে বিজেপি ২৫ ও কংগ্রেস তিন। তেলেঙ্গানায় কংগ্রেস নয় ও বিজেপি শূন্য। তবে সেখানে বিআরএস সাত ও এআইএমআইএম এক-এই হিসেব মাথায় রাখতে হবে। অন্যদিকে মিজোরামে জেএমপি এক।

সব মিলিয়ে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনকে লোকসভার সঙ্গে তুলনা করলে ৮৩ টি আসনের মধ্যে বিজেপির ৪৬ টি এবং কংগ্রেসের ২৮। ২০২৪-এর লোকসভা নির্বাচনে কংগ্রেস যদি ভোটের এই হার বজায় রাখতে পারে, তাহলে বিজেপি ১৯ টি আসন হারাতে পারে এবং কংগ্রেস ২২ টি আসন পেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+