Assembly Election 2023: কী হবে ৫ রাজ্যের ফলাফল? কী বলছেন ভোটাররা? জেনে নিন VMR সমীক্ষা রিপোর্টে
আর একদিন তারপরেই বিধানসভা নির্বাচন শুরু হয়ে যাবে। প্রথমেই বড় পরীক্ষা ছত্তিশগড় এবং মিজোরামের। তারপরে ধাপে ধাপে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা। আজই ছত্তিশগড় এবং মিজোরামে শেষ ভোটের প্রচার। ৭ নভেম্বর এই দুই রাজ্যে ভোটগ্রহণ।
- মিজোরাম
মণিপুর কাণ্ডের পর প্রথম উত্তরপূর্বের রাজ্যে ভোট গ্রহণ। মণিপুরের পাশের রাজ্য মিজোরাম সেই সঙ্গে সীমান্ত সংলগ্ন একটি জায়গা। মিজোরামে বিজেপি এবার ধাক্কা খাবে বলে মনে করছে ভিএমআর সমীক্ষা। এমএনএফের সঙ্গে জোট গড়ে এবার মিজোরামে লড়ছে বিজেপি। ত্রিমুখী লড়াইয়ের ময়দানে রয়েছে কংগ্রেস এবং জেডপিএম বা জোরাম পিপলস মুভমেন্ট। মণিপুরের কারণেই এবার এখানে বিেজপি জোট ধাক্কা খাবে বলে দাবি করা হয়েছে সমীক্ষায়।

- ছত্তিশগড়
মিজোরামের পাশাপাশি ৭ নভেম্বর ভোট গ্রহণ ছত্তিশগড়েও। ভিএমআর সমীক্ষা বলছে কংগ্রেসের ভোট কমলেও ক্ষমতায় থাকবে তারা। বিজেপির ভোট বাড়বে তবে ক্ষমতায় আসতে পারবে না। গতবারের চেয়ে অন্তত ২ শতাংশ ভোট বাড়বে বিজেপির। কাজেই কংগ্রেস ক্ষমতায় ফিরলেও বিজেপি কিন্তু ঘাড়ে শ্বাস ফেলবে।
- রাজস্থান
৫ রাজ্যের ভোটে সবচেয়ে হাইভোল্টেজ রাজ্য রাজস্থান। এখানে গেহলট বনাম পাইলটের সংঘাত সকলেই জানেন। কাজেই সেই বিরোধের জেরেই যুদ্ধ জয় করে ক্ষমতায় আসবে বিজেপি। এমনই দাবি করেছে ভিএমআর সমীক্ষা রিপোর্ট। অর্থাৎ ফের বসুন্ধরা রাজে সরকার গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে রাজস্থানে। তবে এবার বিজেপি জিতলে রাজেই মুখ্যমন্ত্রী হবেন কিনা তা নিয়ে জল্পনা রয়েছে। কংগ্রেস ১০০-বেশি আসন পাবে নাষ আর বিজেপি ১১০ থেকে ১১৮টি আসন পেতে পারে।
- মধ্যপ্রদেশ
আরও একটি হাইভোল্টেজ রাজ্য মধ্যপ্রদেশ। আগামী ১৭ নভেম্বর ভোট এখানে। ভিএমআর সমীক্ষা রিপোর্টে দাবি করা হয়েছে এবার শিবরাজ সরকারকে সরিয়ে ক্ষমতায় আসবে কংগ্রেস। অর্থাৎ আবার কমলনাথ সরকারের আস্থা রাখবেন মধ্যপ্রদেশ বাসী। বিজেপি ৯৫-১০৫টি আসন পেতে পারে। অন্যদিকে কংগ্রেস ১২০ থেকে ১৩০টি আসন পাবে বলে সমীক্ষায় দাবি করা হয়েছে।
- তেলেঙ্গানা
দক্ষিণের রাজ্য তেলেঙ্গানায় ত্রিশঙ্কু সরকার গড়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভিএমআর সমীক্ষা। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানায় ভোটগ্রহন। কংগ্রেসের আসন সংখ্যা বাড়বে। ৫২ থেকে ৫৮টি আসন পেতে পারে কংগ্রেস। কেসিআরের দল ৪৭ থেকে ৫২টি আসন পাবে। বিজেপি ৬-৮টি আসন পেতে পারে। আবার ওয়েইসির দলও ৬থেকে ৯টি আসন পেতে পারে। অর্থাৎ কোনও দলই নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পাবে না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications