Assembly Election 2023: পাঁচ রাজ্যেই হবে কংগ্রেস সরকার! বিজেপি ও প্রধানমন্ত্রীকে নিয়ে বড় দাবি খাড়গের
Assembly Election 2023: আসন্ন পাঁচ রাজ্যের নির্বাচনে কংগ্রেসের প্রস্তুতি ভাল। কংগ্রেস পাঁচ রাজ্যেই জয় পাবে বলে দাবি করেছেন সভাপতি মল্লিকার্জুন খাড়গে। পাশাপাশি তিনি বিজেপি এবং কেন্দ্রের মোদী সরকারকে নিশানা করেছেন। খাড়গে বলেছেন, বিজেপিতে ক্ষমতা বিরোধী তরঙ্গ রয়েছে। মুদ্রাস্ফীতি ও বেকারত্বে মানুষ ক্ষুব্ধ। বিজেপি কোনও প্রতিশ্রুতি পালন করেনা বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি।
কর্নাটকের কালাবুর্গীতে কংগ্রেস সভাপতি বলেছেন, রাজস্থানে অশোক গেহলট ভাল কাজ করেছেন। অন্যদিকে ভূপেশ বাঘেল ছত্তিশগড়ে ভাল কাজ করেছেন বলে দাবি করেছেন খাড়গে। এই দুই রাজ্যে কংগ্রেসের কোনও সমস্যা নেই।

অন্যদিকে মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহানের কারণে সমস্যা রয়েছে। .মানুষ তাঁর বিরুদ্ধে। তাই কংগ্রেস মধ্যপ্রদেশ নিয়ে আশাবাদী। সব মিলিয়ে পাঁচ রাজ্যেই কংগ্রেসের সরকার তৈরি হবে এবং সবকিছু ঠিক হয়ে যাবে বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে।
২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন কি সেমিফাইনাল হবে, এই প্রশ্নের জবাবে মল্লিকার্জুন খাড়গে বলেছেন, তেমনটা নয়। প্রত্যেকটি রাজ্যে নির্বাচনী ইস্যু আলাদা। সেই অনুযায়ী ভোট হচ্ছে। আবার লোকসভা নির্বাচনের ইস্যু বিধানসভা নির্বাচনের থেকে আলাদা।
খাড়গে বলেছেন, প্রধানমন্ত্রী মোদী প্রত্যেকটি নির্বাচনে মানুষকে ভোট দিতে বলেন, তাঁকে নির্বাচিত করার জন্য। কিন্তু জনগণ স্থানীয় নেতাদের ভোট দেয়, যাঁরা তাদের জন্য কাজ করেছে এবং তাঁদের সমস্যার সমাধান করছে।
কংগ্রেস সভাপতি বলেছেন, কংগ্রেসের লোকেরা সর্বত্র কাজ করছে। যে কারণে তিনি পাঁচ রাজ্যে জয়ে আশাবাদী। তিনি বলেছেন, বিজেপির বিরুদ্ধে মানুষ বিরক্ত। বেকারত্বের কারণে বিরক্ত। বিজেপি প্রতিশ্রুতি রাখেনি বলে অভিযোগ করেছেন খাড়গে। তিনি আরও বলেছেন, মধ্যপ্রদেশের মানুষ শিবরাজ সিং চৌহানের সময়ে সমস্যায় পড়েছেন, তাণর বিরুদ্ধে কথা বলছেন।
পাঁচ বছর পরে নিজের রাজ্য কর্নাটকে ক্ষমতায় ফিরেছে কংগ্রেস। এব্যাপারে মন্তব্য করতে গিয়ে খাড়গে বলেছেন, সরকারকে কিছুটা সময় দিতে হবে। নির্বাচনের স্বার্থে কোনও সরকারকে অপমান করা ভাল নয়। তাঁর অভিযোগ, আয়কর অভিযানগুলি কেবল সেখানেই হয়, যেখানে বিজেপি দুর্বল।












Click it and Unblock the Notifications