কোনও রেস্তোরাঁ-হোটেলে মিলবে না গো মাংস! খাওয়া যাবে না অনুষ্ঠানেও, জারি হল বড় নির্দেশিকা
Assam CM Himanta Biswa Sarma: হোটেল কিংবা রেস্তোরাঁয় আর বিক্রি করা যাবে না গো মাংস! এমনকি প্রকাশ্যেও গো মাংস বিক্রি এবং খাওয়াও নিষিদ্ধ হল অসমে। এমনটাই বড় সিদ্ধান্ত নিলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ইতিমধ্যে নয়া এই নির্দেশিকা কার্যকর করা হয়েছে। আর এহেন নির্দেশিকা না মানলে কড়া শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে।
এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে জোর বিতর্ক। অনেকেই এহেন পদক্ষেপকে স্বাগত জানালেও ব্যক্তিস স্বাধীনতায় হস্তক্ষেপ বলে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, কোনও রেস্তোরাঁ বা হোটেলে গরুর মাংস বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে (Assam CM Himanta Biswa Sarma) ।

এমনকি কোনও অনুষ্ঠান কিংবা প্রকাশ্যেও গোরুর মাংস বিক্রি কিংবা পরিবেশনের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি প্রকাশ্যে এহেন মাংস খাওয়ারও নিষেধাজ্ঞা জারি করা হল বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী। যদিও প্রথমে মন্দিরের আশেপাশে পাঁচ কিমি এর মধ্যে এহেন নির্দেশিকা জারি ছিল, কিন্তু এখন সম্পূর্ণ রাজ্যেই এহেন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, গো-হত্যা বিন্ধ করতে কড়া আইন নিয়ে আসা হয়েছে। তাও তিন বছর হয়ে গিয়েছে। আর এই আইন কার্যকর হওয়ার ফলে গো হত্যা অনেকটাই কমে গিয়েছে। আর সেদিকেই তাকিয়ে অসমের কোনও হোটেল কিংবা রেস্তোরাঁয় আর গো মাংস বিক্রি করা যাবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি কোনও অনুষ্ঠানেও এহেন মাংস রান্না এবং খাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করল অসম সরকার।
#WATCH | Delhi: Assam CM Himanta Biswa Sarma says, "...In Assam, we have decided that beef will not be served in any restaurant or hotel and also it will not be served in any public function or public place, so from today we have completely decided to stop the consumption of beef… pic.twitter.com/B4URmVRBTW
— ANI (@ANI) December 4, 2024
তার আগে মন্ত্রিসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এই বিষয়ে সবার সঙ্গে আলোচনা করেন। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। জানা যাচ্ছে, শীঘ্রই আইনে এই ক্ষেত্রে পরিবর্তন আনা হবে এবং নতুন এই বিধিগুলির সংযোজন করা হবে। তবে এহেন সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে জোর বিতর্ক। যদিও এহেন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কংগ্রেস বলে চাঞ্চল্যকর দাবি করেছেন হিমন্ত।
তাঁর কথায়, সম্প্রতি বেশকিছু কংগ্রেস নেতার বক্তব্যে অনুপ্রাণিত হয়েই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেখানে বিজেপির বিরুদ্ধে গো মাংসের লোভ দেখিয়ে সংখ্যালঘু ভোট পাওয়ার মিথ্যা অভিযোগ করা হয়েছে। এবং যে লোকসভা আসনের জন্য কংগ্রেস এহেন মিথ্যা প্রচার করা হচ্ছে তা আগেও বিজেপি জিতেছিল বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী হিমন্ত।












Click it and Unblock the Notifications