Aadhaar Card: এনআরসি-তে নাম না তুললে বাতিল হবে আধার কার্ড! বড় ঘোষণা এই রাজ্যে
Assam Govt: এনআরসির (NRC) জন্য আবেদন না করলে মিলবে না আধার কার্ড (Aadhaar Card)। বড় ঘোষণা অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Himanta Biswa Sarma)। অনুপ্রবেশ ইস্যুতে বারবার সরব হয়েছে বিজেপি। বাংলাদেশে উদ্ভূত চরম অচলাবস্থার জেরে সীমান্তে বাড়ছে অনুপ্রবেশের (Infiltration) ঝুঁকি। এই অবস্থায় বড় সিদ্ধান্ত অসমের বিজেপি সরকারের।
এদিন মুখ্যমন্ত্রী সাফ জানান, এনআরসির জন্য আবেদন না করে থাকলে আধার কার্ডের আবেদনও খারিজ করে দেওয়া হবে। অর্থাৎ এবার থেকে অসমে আধার কার্ডের সঙ্গে জাতীয় নাগরিক পঞ্জী লিঙ্ক করতে হবে। অনুপ্রবেশের ঝুঁকি বিবেচনা করেই মন্ত্রিসভার (Cabinet Meeting) বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সাংবাদিক বৈঠকে জানান হিমন্ত বিশ্ব শর্মা।

হিমন্ত বলেন, "ওপার বাংলা থেকে অনুপ্রবেশ নিয়ে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে। বিগত ২ মাসে বহু অনুপ্রবেশকারীকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে অসম ও ত্রিপুরার পুলিশ ও বিএসএফ। সেকারণেই আমাদের কঠোর পদক্ষেপ নিতে হবে। আধার কার্ড ও এনআরসি নিয়ে কড়া অবস্থান নিচ্ছে অসমের সরকার।"
এবার থেকে আধার কার্ডের আবেদন যাচাইয়ের ক্ষেত্রে নোডাল এজেন্সি রূপে কাজ করবে সরাসরি প্রশাসনিক দফতর। তারাই ভেরিফিকেশন করে খতিয়ে দেখবে আবেদন প্রক্রিয়া। আবেদনপত্র যাচাইয়ের জন্য প্রত্যেক জেলায় অতিরিক্ত জেলা কমিশনারকে দায়িত্ব দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন হিমন্ত বিশ্ব শর্মা।
এনআরসিতে আবেদন না করে থাকলে সঙ্গে সঙ্গে আধারের আবেদনও বাতিল করে দেওয়া হবে ও কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট জমা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, আধারের প্রাথমিক আবেদনের পর তা রাজ্য সরকারের কাছে যাচাইয়ের জন্য পাঠাবে আধার নিয়ামক সংস্থা UIDAI। স্থানীয় সার্কেল অফিসার তা প্রথমে যাচাই করে দেখবেন আবেদনকারী বা তার পরিবারের কেউ এনআরসির আবেদন করেছেন কিনা।
যদি এনআরসির আবেদন না করে থাকেন তাহলে ওই আবেদনকারীর আধারও দেওয়া হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশনামা মেনে বাড়ি গিয়ে ভেরিফিকেশন পর্যন্ত করতে পারেন সার্কেল অফিসার। সবকিছু খতিয়ে দেখে তারপরেই আধারের আবেদন গ্রহণ করা হবে। যদিও এই নিয়ম ভিনরাজ্য থেকে আসা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications