NRC সার্টিফিকেট না থাকলে মিলবে না আধার, নয়া নির্দেশিকা জারি করলেন মুখ্যমন্ত্রী
রাজ্যে যত বাসিন্দা রয়েছেন তার থেকে বেশি আধারকার্ডের আবেদন পত্র জমা পড়েছে। এমনই দাবি করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা। শেষে এই বেআইনি অনুপ্রবেশে রাশ টানতে এবার নয়া নির্দেশিকা জারি করেছেন তিনি।
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে এনআরসির আবেদনের রিসিপ্ট যাঁদের কাছে রয়েছে তাঁদেরই আধার কার্ডের আবেদন গ্রহণ করা হবে। এছাড়া বেআইনি অনুপ্রবেশে নিয়ন্ত্রণ আনা যাবে না বলে নির্দেশিকা জারি করতে বাধ্য হয়েছেন তিনি।

অসমের চার জেলায় আধার কার্ডের যে আবেদন পত্র গ্রহণ করা হয়েছে তা সেই চার গ্রামের জনসংখ্যার চেয়ে বেশি বলে জানা গিয়েছে। কাজেই বেআইনি অনুপ্রবেশের কারণেই যে এই ধরনের ঘটনা ঘটে চলেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন মাত্র কয়েকজন আধারের আবেদনকারীই এনআরসির আবেদন পত্রের রসিদ দেখাতে পেরেছেন। বেআইনি ভাবে অসমে অনুপ্রবেশ করে আধার কার্ডের আবেদন করে নিজেদের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা।
প্রসঙ্গত উল্লেখ্য ভারতের সীমান্ত রাজ্য বাংলাদেশ। অসমের সিলচরের সঙ্গে একেবারে গাঘেঁষে রয়েছে বাংলাদেশের সিলেট। কাজেই সেখানে অনুপ্রবেশ ভীষণ সহজ। কেবল অসম নয় পাশের রাজ্য মেঘালয়ের গা ঘেঁষেও রয়েছে বাংলাদেশ। সেখান দিয়েও অনুপ্রবশের ঘটনা আমবাত হয়ে গিয়েছে। অসম মেঘালয়ে অনুপ্রবেশের কারণে প্রবল সমস্যা তৈরি হয়েছে। সেই অনুপ্রবেশ রুখতেই অসম সরকার তড়িঘড়ি গোটা রাজ্যে NRC বা নাগরিকত্ব আইন লাগু করেছেন। এবার আধার কার্ড তৈরি করা নিয়েও কড়া সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন আধার কার্ড তৈরি করা সহজ হবে না অসমে। যেকেই এসে আধার কার্ড তৈরি করে নিতে পারবেন না। অসমের ধুবড়ি জেলায় আধার কার্ড তৈরির সময় বেশ কিছু অসঙ্গতি ধরা পড়েছে। তিনি জানিয়েছেন বেশ কিছু অনুপ্রবেশকারী আধার কার্ড তৈরি করে ফেলেছেন।
তারপরেই অসম সরকারের পক্ষ থেকে কড়া পদক্ষেপ করা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন আদার কার্ড পেতে গেলে এনআরসি তালিকায় নাম থাকতে হবে অথবা এনআরসির জন্য আবেদনের রশিদ থাকতে হবে। তবেই আধারকার্ডের জন্য আবেদন গ্রহণ করা হবে। এক অক্টোবর থেকেই গোটা রাজ্যে এই নির্দেশিকা তিনি কর্যকর করার নির্দেশ দিয়েছেন।












Click it and Unblock the Notifications