Heatwave Northeast: শীতের মুখে রোদে পুড়ে যাচ্ছে গা, আশ্বিনে তাপপ্রবাহে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই

আশ্বিনে তাপপ্রবাহ। এমন কথা আগে কেউ শুনেছে বলে মনে হয়না। আশ্বিন সবসময় শীতের আগমনবার্তা নিয়ে আসে।। নীল ঝকঝকে আকাশ। দিনের বেলা কড়া রোদ। আর সূর্য ডুবলেই বেশ একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি। জানান দেয় শীত আসছে।

কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা গত কয়েক বছরে এতোটাই বেড়ে গিয়েছে যে শীত কখন আর গরম কখন ঠিক করাই কঠিন। আর বর্ষা বলে সুনির্দিষ্ট কোনও সময় বোঝা যাচ্ছে না। প্রায় সারাবছরই বৃষ্টি আর দুর্যোগ লেগেই রয়েছে।

Weather Forcast

সেপ্টেম্বর থেকে এক কথায় উত্তর এবং উত্তর-পূর্বের রাজ্যগুলিতে শীতের আগমন বার্তা চলে আসে। গরম পোশাক-কমল চাদর বেরিয়ে পড়ে। কিন্তু এবার সব কেমন ওলটপালট হয়ে গিয়েছে। হঠাৎ করে আশ্বিন মাসে তাপপ্রবাহ দেখা দিয়েছে। তাও আবার একেবারে উত্তর-পূর্ব সীমান্তের রাজ্যগুলিতে।

মণিপুর-ত্রিপুরা, মেঘালয়, অসম থেকে অরুণাচল প্রদেশ। উত্তর-পূর্বের সব রাজ্যেই তাপমাত্রা হু হু করে বেড়ে গিয়েছে। আবহাওয়া দফতর রীতিমতো অবাক হয়ে গিয়েছে। এমন পরিস্থিতি উত্তর-পূর্বের রাজ্যগুলিতে আগে কখনও হয়নি। তাহলে এখন কীভাবে হল। গত কয়েকদিন ধরে উত্তরপূর্বের সাত রাজ্যেই তাপমাত্রা অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে।

গত কয়েকদিন ধরে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে উত্তর-পূর্বের সাত রাজ্যে। অসাম, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশের পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। এই সময়ে অসমে বৃষ্টি হয়। কিন্তু এবার সেটাও হচ্ছে না। গরমে নাভিশ্বাস দশা তৈরি হয়েছে গোটা রাজ্যেয উত্তর-পূর্বের সাত রাজ্যের গরম চরম আকার নিচ্ছে। রোদের তেজে বাড়ি থেকে বোরোনো যাচ্ছে না। এক ধাক্কায় চার থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছে তাপমাত্রা।

গুয়াহাটির তাপমাত্রা হঠাৎ করে ৪ থেকে ৫ ডিগ্রি বেড়ে গিয়েছিল। তাপমাত্রা এক ধাক্কায় ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। মেঘালয়ের রাজধানী শিলংয়ের তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি বেড়ে গিয়ে ২৮ ডিগ্রি হয়ে গিয়েছে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। ৩০ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা শিলং শহরে সচরাচর হয় না। সারাবছরই এখানে সোয়েটার গায়ে দিতে হয়। বর্ষাকাল গেলেই শীত নামে। আবহাওয়ার সব সমীকরণ এবার উল্টে গিয়েছে। শিলং শহরে ঘেমে নেয়ে এক সা হচ্ছেন মানুষ।

শুধু মেঘালয় নয় তাপমাত্রা চড়েছে উত্তরপূর্বের সীমান্ত রাজ্য অরুণাচল প্রদেশেও। উত্তরপূর্বের এই সীমান্ত রাজ্যে গরমের দেখা প্রায় মেলে না বললেই চলে। কিন্তু সেখানকার তাপমাত্রা গত কয়েকদিনে ভয়াবহ আকার নিয়েছে। অরুণাচল প্রদেশের পাসিঘাটের তাপমাত্রা এক ধাক্কায় ৭ ডিগ্রি বেড়ে গিয়েছে।। ৩৮ ডিগ্রি তাপমাত্রায় পুড়ছে অরুণাচল প্রদেশ। যা আগে কখনও দেখা যায়নি। অন্যদিকে মণিপুরের রাজঝানী উম্ফলের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ৭ ডিগ্রি বেড়ে গিয়েছে। আগরতলায় তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৩ ডিগ্রিতে। গরমে হাঁসফাঁস দশা রাজ্যবাসীর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+