অশ্বগন্ধাতেই করোনা নিধন সম্ভব! আইআইটি দিল্লির গবেষণা কোন দিশা দেখাচ্ছে

বহুদিন আগে থেকেই কেন্দ্রের আয়ুষমন্ত্রকের তরফে অশ্বগন্ধা নিয়ে একটি গবেষণার উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে খতিয়ে দেখা হচ্ছিল যে , করোনা রুখতে অশ্বগন্ধা আদৌ কার্যকরী হয় কী না! এবার এই অশ্বগন্ধা গাছ নিয়েই প্রকাশ্যে এলো নয়া গবেষণা।

করোনা নিধনে অশ্বগন্ধা

করোনা নিধনে অশ্বগন্ধা

জাপানের এক প্রতিষ্ঠানের সঙ্গে আইআইটি দিল্লির একটি যৌথ প্রচেষ্টায় করোনার মারখ ঔষধী নিয়ে গবেষণ চলে। সেখানে দেখা গিয়েছে যে অশ্বগন্ধার হাত ধরে করোনা নিধন সম্ভব। বায়োমলিকিউলার স্ট্রাকচার অ্যান্ড ডায়ানামিক্স শীর্ষক এক জার্নালে এই তথ্য প্রকাশ্যে এসেছে।

প্রাকৃতিক উপায়ে করোনা ধ্বংস

প্রাকৃতিক উপায়ে করোনা ধ্বংস

দুটি নামী প্রতিষ্ঠানের গবেষকদের দাবি, করোনাকে প্রাকৃতিক উপায়েই ধ্বংস করা সম্ভব। এক্ষেত্রে অশ্বগন্ধার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কাজে লাগানো অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তাঁরা।

 কীভাবে কাজ করবে অশ্বগন্ধা ?

কীভাবে কাজ করবে অশ্বগন্ধা ?

গবেষকরা দেখেছেন যে সার্স সিওভি ২ নিজের প্রোটিন কাঁটাকেকাজে লাগিয়ে মানুষের শরীরে ঢুকে যায়। প্রোটিন স্প্লিট করতে একটি এনজাইম-ও নির্গত হয়। তবে অশ্বগন্ধার মধ্যে থাকা উইথানোন ও সিএপিই এই করোনার প্রোটিন স্প্লিটিং রুখে দেয়। ফলে শরীরে ঢোকার ক্ষেত্রে করোনাকে রুখে এটি বড় ভূমিকা নিতে পারে বলে মনে করা হচ্ছে।

 রোগ প্রতিরোধ ও অশ্বগন্ধা

রোগ প্রতিরোধ ও অশ্বগন্ধা

ভারতের কেন্দ্রীয় আয়ুষমন্ত্রক আগেই জানিয়েছে যে অশ্বগন্ধার উপকারিতা নিয়ে তারা করোনা নিধনে উদ্যোগ নিতে চায়। এদিকে, আইআইটি দিল্লির নয়া গবেষণার ফলাফল চলে আসায় , অশ্বগন্ধা থেকে আরও সম্ভবনা দেখা যাচ্ছে করোনা যুদ্ধে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+