ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড আসারাম বাপুর, গারদেই কাটবে বাকী জীবন
ষোড়শী কিশোরীকে ধর্ষণ মামলায় এদিন সকালে স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করে জোধপুরের আদালত। সেই রায়ের পরবর্তী অংশে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
ষোড়শী কিশোরীকে ধর্ষণ মামলায় এদিন সকালে স্বঘোষিত গডম্যান আসারাম বাপুকে দোষী সাব্যস্ত করে জোধপুরের আদালত। সেই রায়ের পরবর্তী অংশে তাকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বাকী দুই দোষী সাব্যস্ত সঙ্গী শিল্পী ও শরদকে ২০ বছরের জেল হাজতের নির্দেশ দিয়েছে আদালত। [টোঙ্গাওয়ালা থেকে স্বঘোষিত গডম্যান, ধর্ষক আসারামের জীবন হার মানাবে সিনেমার চিত্রনাট্যকেও]

এদিন রায় ঘোষণার আগে থেকেই জোধপুর আদালতের বাইরে কড়া প্রহরা বসিয়ে দেওয়া হয়। বিশাল পরিমাণে পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। রায় ঘোষণার পরে জেলের বাইরে নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
আসারামের মুখপাত্র জানিয়েছেন, আদালতের রায়ে তারা হতাশ। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আবেদন করা হবে। আসারাম সব বাকী দুই দোষীকে বিচারক ১ লক্ষ টাকা করে জরিমানাও করেছেন।
Asaraam sentenced to life imprisonment by Jodhpur Scheduled Caste and Scheduled Tribe Court in a rape case. pic.twitter.com/JevsnIXquL
— ANI (@ANI) April 25, 2018
সকালে রায় ঘোষণার পরে নির্যাতিতার বাবা জোধপুর আদালতের রায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে জানান, বিচারব্যবস্থার উপরে আমাদের আস্থা ছিল। আমরা বিচার পেয়ে খুশি। গত চারমাস ধরে আমরা পরিবার নিয়ে রাস্তায় বেরোতে পারিনি। আমাদের হুমকি দেওয়া হয়েছে। ব্যবসা বন্ধ হয়ে গিয়েছে। তবে এদিনের রায় আসারামের বিরুদ্ধে যাওয়ায় আমরা খুশি।
Rest of the two accused Shilpi & Sharad sentenced to 20 years each in jail by Jodhpur Scheduled Caste and Scheduled Tribe Court in a rape case. #AsaramCaseVerdict
— ANI (@ANI) April 25, 2018
২০১৩ সালে এক ষোড়শী কিশোরী জোধপুরের আশ্রমে আসারামের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনে। পকসো আইনে পুলিশ মামলা করে। এছাড়াও তপশিলি জাতি-উপজাতির উপরে অত্যাচার বন্ধের আইন মেনেও মামলা হয়। ইন্দোর থেকে ২০১৩ সালের ১ সেপ্টেম্বর আসারামকে গ্রেফতার করে জোধপুরে আনা হয়। সেই মামলার রায়েই এদিন সাজা শোনাল আদালত। এবার বাকী জীবন জেলেই কাটাতে হবে আসারাম বাপুকে।
-
কালিয়াচক কাণ্ডের পর ফের অশান্তি! অমিত শাহ-র রোড শো ঘিরে ভবানীপুরে ধুন্ধুমার, হাতাহাতি তৃণমূল-বিজেপির -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন












Click it and Unblock the Notifications