“সেনাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, প্রতিশোধ নিতে হবে সরকারকেই” প্রতিক্রিয়া আসাদউদ্দিন ওয়েইসির
“সেনাদের আত্মত্যাগ যেন বৃথা না যায়, প্রতিশোধ নিতে হবে সরকারকেই” প্রতিক্রিয়া আসাউদ্দিন ওয়াইসির
লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে এবার চিনের বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিতে দেখা গেল লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়াইসিকে। এই প্রসঙ্গে মঙ্গলবার তাকে এখটি টুইটও করতে দেখা যায়। এদিকে সোমবার রাতে লাদাখে চিন-ভারত সীমান্তে গালোয়ান উপত্যকার কাছে দুই পক্ষের সেনার সংঘর্ষের সময়ে প্রাণ হারালেন ভারতীয় সেনা ১ আধিকারিক ও ২ জওয়ান। এরপরেই চিনের বিরুদ্ধে যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ভারত।

এই প্রসঙ্গে হায়দরাবাদের লোকসভার সাংসদ তথা এআইএমআইএমের সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিকে টুইটারে লেখেন, "ভারত আজ গালোয়ানে চিনের হাতে নিহত ৩ জন সাহসী শহীদের সাথে রয়েছে। আমার সহানুভূতি কর্নেল ও ২ জন সাহসী সৈন্যের পরিবারের সাথে রয়েছে। সরকারকে অবশ্যই এই হত্যার প্রতিশোধ নিতে হবে এবং তাদের আত্মত্যাগ যাতে বিফলে না যায় তা নিশ্চিত করতে হবে”।

এদিকে প্রায় ৪৫ বছর পর ভারত-চিন সীমান্তে ঝরল প্রাণ। ভারতীয় সেনা সূত্রে খবর, পারস্পরিক শান্তি চুক্তি মেনে লাদাখের গালোয়ান উপত্যকা সরে আসতে থাকে ভারতীয় সেনা। সেই সময় অতর্কিতে আক্রমণ চালায় চিনের পিপলস লিবারেশন আর্মি। আত্মরক্ষার্থে পাল্টা জবাবও দেয় ভারতীয় সেনা। শহিদ হন তিন সেনা-জওয়ান। যদিও মঙ্গলবার বেজিংয়ের পক্ষ থেকে অভিযোগ করা হয় ভারতই সীমান্ত পেরিয়ে চিনা সেনাদের উপর প্রথম আক্রমণ করে।












Click it and Unblock the Notifications