‘তাজমহল তৈরির মতোই গৌরবের কাজ’, বিহারের ‘ক্যানেল ম্যান’ লউঙ্গী ভুইয়াঁর প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা
‘তাজমহল তৈরির মতোই গৌরবের কাজ’, বিহারের ‘ক্যানেল ম্যান’ লউঙ্গী ভুইয়াঁর প্রশংসায় আনন্দ মাহিন্দ্রা
গ্রামকে শস্য-শ্যামলা করে তুলতে ৩০ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন গয়ার লউঙ্গি ভুঁইয়া। ৩০ বছরের বিরামহীন পরিশ্রমে কোদাল হাতে একাই কেটেছেন খাল। তৈরি হয়েছে ৩ কিমি তৈরি দীর্ঘ খাল। অবশেষে গ্রামে এসেছে পাহাড়ি বৃষ্টির জল। তাতে ভরেছে গ্রামের পুকুর। অনেকটাই তেষ্টা মিটছে গৃহপালিত গ্রামের গরু-ছাগল সহ অন্যান্য গৃহপালিত পশুদেরও। হচ্ছে চাষাবাদও।

এই অসাধ্য সাধন করেছেন গয়ায় লাথুয়ার কাছে কোথিলাওয়া গ্রামের বাসিন্দা লউঙ্গি ভুইয়াঁ। এই ঘটনা সামনে আসার পরেই ইতিমধ্যেই তাঁর নামের পাশে 'ক্যানেল ম্যান’ শিরোপাও বসে গেছে। এদিকে এই অসাধ্য সাধনের পর ইতিমধ্যেই লউঙ্গী ভুইয়াঁর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা গেছে বিখ্যাত শিল্পপতি তথা ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রাকে। এর আগে ১৯৬০ থেকে ১৯৮২ পর্যন্ত টানা বাইশ বছর একা হাতে পাহাড় কেটেছিলেন গয়ার 'মাউন্টেনম্যান’ দশরথ মাঝি। তৈরি হয়েছিল ৩৬০ ফুট লম্বা ও ৩০ ফুট চওড়া রাস্তা। এবার সেই রাস্তাতেই হেঁটে নয়া রেকর্ড 'ক্যানেল ম্যান’ লউঙ্গীর।
আনন্দ মাহিন্দ্রার কথায় এই কাজ কোনও ভাবেই পিরামিড বা তাজমহল তৈরির থেকে কম গৌরবময় নয়। এই প্রসঙ্গে একটি টুইট বার্তায় মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান বলেন, “ অনেক পরিশ্রম আর অনেক ঘাম ঝরানোর পরে গত কয়েক দশকে বেশ কিছু স্মতিসৌধ নির্মিত হয়েছে। তবে সেসবই সাধারণ প্রজাদের শ্রমের শোষণে রাজাদের শখ-আল্লাদ পূরণ। আমার কাছে এই খাল নির্মাণ কোনও পিরামিড তাজমহল তৈরির থেকে কম গৌরবময় কিছু নয়।”












Click it and Unblock the Notifications