লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট আনা হোক, এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কেজরিওয়াল

লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট আনা হোক, এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন কেজরিওয়াল

এবার মৌখিক দাবি নয় একেবারে লিখিত দাবি জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দীপাবলির দিন তিনি প্রধানমন্ত্রী মোদীর কাছে লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট বাজারে আনার আর্জি জানিয়েছিলেন। তাতে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরবে বলে দাবি করেছিলেন তিনি। এবার সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে এই দাবি জানিয়ে চিঠি লিখেছেন অরবিন্দ কেজরিওয়াল।

প্রধানমন্ত্রী মোদীকে চিঠি

প্রধানমন্ত্রী মোদীকে চিঠি

প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিলেন অরবিন্দ কেজরিওয়াল। চিঠিতে তিনি লিখেছেন যেন দ্রুত প্রধানমন্ত্রী দেশে লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া নোট বাজারে আনেন। চিঠিতে কেজরিওয়াল লিখেছেন দেশের ১৩০ কোটি মানুষের কথা ভেেবই যেন একদিকে গান্ধীজির ছবি এব উল্টোদিকে লক্ষ্মী গণেশের ছবি দেওয়া নোট বাজারে আনা হয়। এটা ১৩০ কোটি দেশবাসীর ইচ্ছে বলেও চিঠিতে লিখেছেন তিনি।

কেজরিওয়ালের দাবি

কেজরিওয়ালের দাবি

দীপাবলির দিন লক্ষ্মী-গণেশের পুজো হয় ঘরে ঘরে। ধনদেবীর আরাধনা হয় সেদিন। সেই শুভ দিনে দেশের আর্থিক স্থিতি ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী মোদীর কাছে আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেছিলেন গান্ধীিজর ছবির পাশাপাশি দেশের টাকার নোটে যেন লক্ষ্মী-গণেশের ছবি দেওয়া হয়। তাতে দেশের আর্থিক স্থিতাবস্থা ফিরে আসবে। কারণ করোনার সময় থেকে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে গোটা দেশ। মুদ্রাস্ফীতি চরমে উঠেছে। এই পরিস্থিতি থেকে বাঁচতেই সিদ্ধিদাতা গণেশ আর মাতা লক্ষ্মীর আশির্বাদ জরুরি বলে মন্তব্য করেছিলেন তিনি।

কেজরিওয়ালের হিন্দুত্বের কার্ড

কেজরিওয়ালের হিন্দুত্বের কার্ড

টাকায় লক্ষ্মী-গণেশের ছবি দেওয়ার কথা বলে হিন্তুত্বের কার্ড খেলছেন আপ সুপ্রিমো। এমনই সমালোচনা শুরু হয়েছিল রাজনৈতিক মহলে। সামনেই গুজরাতে বিধানসভা ভোট। বিজেপিকে সেখানে ভোট ব্যাঙ্কে ধাক্কা দিতে হিন্দুত্বের কার্ড যে অত্যন্ত জরুরি সেটা বিলক্ষণ জানেন কেজরিওয়াল। সেকারণে নোটে লক্ষ্মী-গণেশের ছবি দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। এই নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতারা। হিন্দু ভোট ব্যাঙ্কের জন্যই কেজরিওয়াল এই কাজ করছে বলে অভিযোগ করেছেন বিজেপি নেতারা।

গুজরাতে সরকার গড়বে আপ

গুজরাতে সরকার গড়বে আপ

সামনেই গুজরাতে বিধানসভা নির্বাচন। সেখানে কোমর কষেছে আপ। ইতিমধ্যেই একাধিক সভা করেছেন আপ সুপ্রিমো। ভোট প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন গুজরাতে সরকার গড়বে আপ। আর আপ সরকার ক্ষমতায় এলে প্রত্যেকটি গরুর দেখাশোনার জন্য দিনে ৪০ টাকা করে দেবে তার সরকার। যেমন রাজধানী দিল্লিতে দেওয়া হয়। পাঞ্জাবে সরকার গড়ার পর গুজরাত নিতে আত্মবিশ্বাসী আপ সুপ্রিমো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+