বিজেপি তো ভিডিও প্রস্তুতকারক সংস্থা হয়ে গিয়েছে, নয়া সিসিটিভি ফুটেজ নিয়ে কটাক্ষ কেজিওয়ালের
বিজেপি তো ভিডিও প্রস্তুতকারক সংস্থা হয়ে গিয়েছে, নয়া সিসিটিভি ফুটেজ নিয়ে কটাক্ষ কেজিওয়ালের
রবিবার ফের তিহার জেলে বন্দি সত্যেন্দ্র জৈনের সেলের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। বিজেপি তিহার জেলে সত্যেন্দ্র জৈনের সেলের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। সেখানে সত্যেন্দ্র জৈনকে হাউস কিপিং পরিষেবা দেওয়া হচ্ছে। গুজরাত বিধানসভা, দিল্লি পুরসভা নির্বাচনের আগে বিজেপি এই ভিডিওগুলোকে হাতিয়ার করে নামতে চাইছে। তবে ভিডিও প্রকাশের ঘটনায় পাল্টা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, বিজেপি ক্রমশ ভিডিও তৈরির সংস্থায় পরিণত হচ্ছে।

তীব্র কটাক্ষ অরবিন্দ কেজরিওয়ালের
গুজরাতের প্রথম পর্যায়ের নির্বাচনের আর কয়েকদিন বাকি রয়েছে। জোর কদমে আপের প্রচার চালাচ্ছে। গুজরাতে সুরাটে আপের প্রচারে আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, বিজেপি দিল্লিতে সকলকে নিশ্চিত করেছে, তারা প্রতি ওয়ার্ডে ভিডিওয়ের দোকান খুলবে। এরপরেই তিনি বলেন, দিল্লির জনগণকে সিদ্ধান্ত নিতে দিন তাঁরা কাকে চান। একটা ভিডিও প্রস্তুতকারক সংস্থা নাকি একটি রাজনৈতিক দল, যারা ভালোভাবে প্রশাসন পরিচালনা করে তাঁদের শিশুদের ভবিষ্যৎ নিশ্চিত করবে। রবিবার বিজেপির প্রকাশ করা একটি সিসিটিভির ফুটেজে দেখা যায়, সত্যেন্দ্র জৈনকে জেলে হাউসকিপিংয়ের সার্ভিস দেওয়া হচ্ছে।
|
কী দেখা গিয়েছে সিসিটিভি ফুটেজে
বিজেপির তরফে রবিবার একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে একজন পুরুষকর্মী কারাগারে সত্যেন্দ্র জৈনের সেলের মেঝেতে ঝাঁড় দিচ্ছে। বিছানা পরিষ্কার করছে। বিজেপি সত্যেন্দ্র জৈনের এই নিয়ে চারটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনে। বিজেপি অভিযোগ করে, আপ যে সৎ থাকার কথা বলে তা আসলে মিথ্যা। আপের আসল রূপ বেরিয়ে গিয়েছে।

চারটি সিসিটিভি ফুটেজ প্রকাশ
বিজেপি প্রথম সিসিটিভি ফুটেজ ১৯ নভেম্বর প্রকাশ করে। সেখানে দেখা গিয়েছে, এক ব্যক্তি সত্যেন্দ্র জৈনের শরীর মাসাজ করে দিচ্ছে। এই ভিডিও প্রকাশের পর তীব্র বিতর্কের সৃষ্টি হয়। যদিও আপের তরফে দাবি করা হয়, চিকিৎসকের পরামর্শে ফিজিও থেরাপিস্ট সত্যেন্দ্র জৈন মাসাজ দিচ্ছেন। যদিও পরে জানা যায়, সত্যেন্দ্র জৈনকে যিনি মাসাজ দিচ্ছেন, তিনি একজন নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত। বিজেপির তরফে ২৩ নভেম্বর দ্বিতীয় ফুটেজ প্রকাশ করা হয়। সেখানে সত্যেন্দ্র জৈনকে তাঁর সেলের ভিতর খেতে দেখতে পাওয়া যায়। তিনি সামনে রাখা আছে খাবারের এলাহি আয়োজন। তৃতীয় ফুটেজ ২৬ নভেম্বর বিজেপির তরফে প্রকাশ করা হয়। সেখানে দেখা গিয়েছে, রখাস্ত করা জেল সুপার অজিত কুমার সহ কিছু ব্যক্তির সঙ্গে বৈঠক করছেন।












Click it and Unblock the Notifications