ফরিদাবাদ রোড শো-এ কালো পতাকা দেখানো হল কেজরিওয়ালকে

আম আদমি পার্টি ফরিদাবাদ থেকে প্রার্থী করেছে পুরুষোত্তম ডাগরকে। এদিন পুরোষত্তমবাবুকে সঙ্গে নিয়েই ৩৭ সেক্টর মার্কেট এলাকা থেকে রোড শো শুরু করেন কেজরিওয়াল।
আপের অন্যান্য নেতা-কর্মী ও সমর্কদের নিয়ে কেজরিওয়াল ফরিদাবাদে পৌছতেই কিছু স্থানীয় বাসিন্দা, যাদের দাবি, তারা নিরপেক্ষ অর্থাৎ কোনও রাজনৈতিক দলকেই সমর্থন করেন কালো পতাকা দেখিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।
গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে হরিয়ানায় কংগ্রেস-বিজেপিকে তুলোধনা করলেন কেজরিওয়াল
এই ঘটনার পরিপ্রেক্ষিতে এক আপ সমর্থকের দাবি, অরবিন্দ কেজরিওয়ালের উদ্দেশ্যে কালে পতাকা দেখানো হচ্ছে, তার বিরুদ্ধে স্লোগান দেওয়া হচ্ছে এটা নতুন কিছু নয়। সবসময় বিরোধি পক্ষই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখায়। অরবিন্দ কেজরিওয়ালই।
দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদিন যে রোড শো-টি করেন তা ফরিদাবাদ ও গুরগাঁও-এর বিভিন্ন অংশ হয়ে যায়। ফরিদাবাদের চান্ডওয়ালি,দয়ালপুর,চায়েনসা, মোহনা,আলাওয়ালপুর হয়ে এই রোড শো নুহ-তে রাতে পৌছবে।
এই রোড শো-টি গুরগাঁও-এ পৌছনোর পর সেখান থেকে আপ নেতা যোগেন্দ্র যাদব লোকসভা নির্বাচনে লড়বেন। আপ সূত্রের খবর রবিবার দুপুর নাগাদ গুরগাঁওতে গিয়ে পৌছবে এই রোড শো।
এদিন হরিয়ানায় বক্তব্য রাখতে উঠে কংগ্রেস ও বিজেপিকে তুলোধনা করেন কেজরিওয়াল। যদি বিজেপি ও কংগ্রেসের মধ্যে কোনও দল ক্ষমতায় আসে তাহলে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি অবধারিত বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ১ এপ্রিল থেকে গ্যাসের দাম বাড়ার ক্ষেত্রে কেন্দ্রের অনুমতি দেওয়া কখনওই উচিত না।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications