Arvind Kejriwal: রাজনৈতিক ষড়যন্ত্র! ইডির মিশন আদালতে 'ফাঁস' করলেন অরবিন্দ কেজরিওয়াল

Arvind Kejriwal: সম্পূর্ণটাই রাজনৈতিক ষড়যন্ত্র! মানুষ এর জবাব দেবে। আদালতে ঢোকার সময় এমনটাই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রথম দফার হেফাজত শেষে আজ বৃহস্পতিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয় তাঁকে। আর সেই সময় সাংবাদিকদের প্রশ্নে পুরোটাই রাজনৈতিক প্রতিহিংসা বলেও কার্যত ব্যাখ্যা করেন দিল্লির মুখ্যমন্ত্রী।

অন্যদিকে মুখ্যমন্ত্রী পদ থেকে কেজরিওয়ালের (Arvind Kejriwal) অপসারণের আবেদন এদিন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। ফলে জেলে থেকেই কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদে থাকা নিয়ে কোনও জটিলতা থাকল না।

Arvind Kejriwal

গত কয়েকদিন আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীকে (Arvind Kejriwal) গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে একাধিকবার জেরা করতে চেয়ে নোটিশ পাঠানো হয়। কিন্তু কোনও নোটিশেই হাজিরা দেননি কেজরিওয়াল। এরপরেই দীর্ঘ জেরা শেষে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগে ছয়দিনের জন্য মুখ্যমন্ত্রীকে হেফাজতে পান। আজ বৃহস্পতিবার ফের সাতদিনের জন্য কেজরিওয়ালকে হেফাজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে ইডি।

এদিন ইডির আইনজীবী আদালতে জানান, একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছেন কেজরিওয়াল (Arvind Kejriwal)। তদন্তে সহযোগিতা করছেন না বলেও অভিযোগ জানান। অন্যদিকে ইডির বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই মামলায় বিভিন্ন ব্যক্তিদের উপর চাপ সৃষ্টি করছে ইডি। যাতে তাঁরা সাক্ষী হয় এবং বয়ান দেয়।

পাশাপাশি এদিন আদালতে ইডি আধিকারিকদেরও ধন্যবাদ জানান কেজরি (Arvind Kejriwal)। বলেন, খুব সুন্দর পরিবেশে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জেরা পর্বে ইডি আধিকারিকরা জানিয়েছন, দু'বছর ধরে মামলার তদন্ত চলছে। এখন গ্রেফতার করা হয়েছে। কিন্তু কেন গ্রেফতার তা নিয়ে এদিন শুনানিতে প্রশ্ন তুলেছেন আপ সুপ্রিমো।

এই মামলায় কোনও আদালত আমাকে দোষী সাব্যস্ত করেনি। তাহলে কেন গ্রেফতারি? ইডির একটা মিশন, আমাকে গ্রেফতার করা। প্রতিবেদন লেখা পর্যন্ত দিল্লির আদালতে সওয়াল জবাব চলছে। এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও নির্দেশ শোনায়নি নিম্ন আদালত।

শুনানি চলাকালীন আদালতে উপস্থিত রয়েছেন আম আদমি সরকারের একাধিক মন্ত্রী। রয়েছেন কেজরিওয়ালের স্ত্রীও। অন্যদিকে গোটা আদালত চত্বর এদিন কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বিক্ষোভের আশঙ্কায় আদালতের বাইরে র‍্যাফকেও তৈরি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে। এদিন বহু আপ কর্মী সমর্থকরা আদালতের বাইরে ভীড় জমিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+