Arvind Kejriwal: আফগারি দুর্নীতিতে ইডির জালে অরবিন্দ কেজরিওয়াল! কর্মরত অবস্থায় কারাগারে 'প্রথম' মুখ্যমন্ত্রী
Arvind Kejriwal: দিল্লি হাইকোর্ট বৃহস্পতিবার জানিয়েছিল তারা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে কোনও রক্ষা কবচ দিচ্ছে না। এরপর সন্ধেয় কেজরিওয়ালের বাড়িতে যায় ইডির আধিকারিকদের একটি বড় দল। তাঁকে দুইঘন্টা জিজ্ঞাসাবাদ চলে। তারপরেই সহযোগিতা না করার অভিযোগে গ্রেফতার করা হয় অরবিন্দ কেজরিওয়ালকে।
এই গ্রেফতারির সঙ্গে সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল হলেন প্রথম ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী, যাঁকে গ্রেফতার করা হল। আম আদমি পার্টির প্রধান হলেন দলের তৃতীয় সিনিয়র নেতা যাঁকে দিল্লির আফগারি কেলেঙ্কারিতে গ্রেফতার করা হল। আপের তরফ থেকে এদিন জানানো হয়েছে কারাগারের পিছন থেকে কেজরিওয়াল সরকার পরিচালনা চালিয়ে যাবেন।

এর আগে কেজরিওয়াল দিল্লি আফগারি মামলায় ইডির ন'টি সমন এড়িয়ে গিয়েছেন। যার শেষটি ছিল এদিন অর্থাৎ ২১ মার্চ।
গত ৩১ জানুয়ারি ইডি ঝাড়খণ্ডের তৎকালীন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ছশো কোটি টাকা জমি কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে। রাজ্যপালের কাছে পদত্যাগ পত্র না জমা দেওয়া পর্যন্ত হেমন্ত সোরেন গ্রেফতারি মেমোতে স্বাক্ষর করতে অস্বীকার করেছিলেন।
রাঁচিতে তাঁর বাসভবনে ছয় ঘন্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদের পরে তাঁকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই সময় হেমন্ত সোরেন রাজভবনে রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের কাছে তার পদত্যাগপত্র পেশ করেন। তিনি মুখ্যমন্ত্রী হিসেবে প্রাক্তন হওয়ার পরেই গ্রেফতার বরণ করেন।
এখানে উল্লেখ করা প্রয়োজন দেশের অন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মধ্যে যাঁরা কারাগারের কাটিয়েছেন, তাঁদের মধ্যে রয়েছেন আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু, এআইএডিএমকে নেত্রী প্রয়াত জে জয়ললিতা এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোকদলের ওমপ্রকাশ চৌতালা।












Click it and Unblock the Notifications