'আমি কোনও দুর্নীতি করিনি'! আবগারি মামলা থেকে রেহাই পেলেন কেজরিওয়াল, আদালত চত্বরেই কেঁদে ফেললেন তিনি

দিল্লির বহুল আলোচিত আবগারি নীতি দুর্নীতি মামলায় এবার বড় রায় দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া সহ মোট ২৩ জন অভিযুক্তকেই নির্দোষ ঘোষণা করে দিয়েছে আদালত। বিচারকের পর্যবেক্ষণ অনুসারে, তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করার মতো যথেষ্ট তথ্য আদালতে পেশ করা যায়নি।

রায় ঘোষণা হওয়ার পর আদালত চত্বরে আবেগঘন মুহূর্ত তৈরি হয়। সংবাদমাধ্যমের সামনে এসে কেজরিওয়াল বলেন যে, তাঁর বিরুদ্ধে আনা সমস্ত দুর্নীতির অভিযোগ মিথ্যা ছিল। কথা বলতে বলতেই তিনি কেঁদে ফেলেন। পাশে দাঁড়িয়ে তাঁকে সান্ত্বনা দেন সিসোদিয়া। নিজেকে সামলে কেজরিওয়াল জানান যে, "আমি বরাবরই দাবি করে এসেছি যে, আমি কোনও দুর্নীতি করিনি। আদালতের রায়ে আমার দাবি পরিষ্কার হয়েছে।" তিনি বলেন যে, "শুধু আমিই নই, সিসোদিয়া এবং আম আদমি পার্টির অন্য নেতাদের বিরুদ্ধে আনা অভিযোগও টেকেনি। বিচার ব্যবস্থার উপর ভরসা রেখেই আমরা লড়াই চালিয়ে গেছি।"

কেজরিওয়াল আরও অভিযোগ করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যেই এই মামলা করা হয়েছিল। তাঁদের দলকে দুর্বল করার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ তাঁর। তাঁর দাবি, "ক্ষমতায় থাকা অবস্থায় আমাকে গ্রেফতার করা হয় এবং কয়েক মাস ধরে জেলে থাকতে হয়। সিসোদিয়াকেও দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছে।"

উল্লেখ্য, এই আবগারি নীতি মামলাতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীতে দিল্লি বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টি পরাজিত হয়ে যায় এবং সরকার গঠন করে বিজেপি।

বহুদিনের আইনি লড়াইয়ের পর এই রায়ে আপ শিবিরে স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+