পঞ্জাব-চণ্ডীগড়ে বন্ধ ইন্ডিয়া ব্লকের রাস্তা! কেজরিওয়ালের ঘোষণায় উঠছে প্রশ্ন
ইন্ডিয়া ব্লকের চার-চারটি সভা হয়েছিল। সেখানেই গর্ব করে বলা হয়েছিল ২৮ টি দল রয়েছে এই ব্লকে। যদিও তারপর থেকেই একের পর এক দল হয় ব্লক ছেড়ে এনডিএ-তে অথবা ব্লক ছেড়ে বেরিয়ে একাই লড়াইয়ের কথা জানিয়েছে। নীতীশ কুমার এনডিএতে যোগ দেওয়ার পরে জয়ন্ত চৌধুরী এনডিএতে যোগ দেওয়ার পথে। অন্যদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এদিন জানিয়ে দিলেন পঞ্জাব ও চণ্ডীগড়ে তাঁর দল একাই প্রতিদ্বন্দ্বিতা করবে।
প্রসঙ্গত, পঞ্জাবে লোকসভার ১৩ টি আসন রয়েছে। অন্যদিকে চণ্ডীগড়ে রয়েছে একটি আসন। অরবিন্দ কেজরিওয়াল এদিন আরও জানিয়েছেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এসব আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেওয়া হবে। তবে কেজরিওয়াল এদিন দিল্লির আসন সমঝোতা নিয়ে কোনও মন্তব্য করেননি।

এদিন কেজরিওয়াল পঞ্জাবের খান্নায় এক সমাবেশে বলেছেন, দুইবছর আগে সাধারণ মানুষ আপকে আশীর্বাদ করেছিলেন। ফলে ১১৭ টি আসনের মধ্যে ৯২ টি আসন দখল করেছিল আপ। পঞ্জাবে ইতিহাস তৈরি হয়েছিল। এবারও তিনি হাতজোড় করে আশীর্বাদ চাইছেন। লোকসভা নির্বাচনে পঞ্জাবের ১৩ টি ও চণ্ডীগড়ের একটি আসনে আপ প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য গত মাসেই পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান বলেছিলেন, তাঁর দল পঞ্জাবের ১৩ টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি আরও বলেছিলেন কংগ্রেস ও আপের মধ্যে পঞ্জাবের আসন ভাগাভাগি নিয়ে আলোচনায় কোনও অগ্রগতি হয়নি।
পঞ্জাবের পাশাপাশি দিল্লিতেও আপ ও কংগ্রেস পরস্পরের প্রতিদ্বন্দ্বী। কেজরিওয়ালের এদিনের ঘোষণা থেকে পরিষ্কার পঞ্জাবের ১৩ টি আসনের জন্য এবার চতুর্মুখী প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। কংগ্রেস ও আপ ছাড়াও বাকি দুই দল বল বিজেপি ও শিরোমনি অকালি দল।
নীতীশ কুমার ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি ইন্ডিয়া ব্লক। তারই মধ্যে এদিন অরবিন্দ কেজরিওয়াল এদিন ঘোষণা করে দিলেন পঞ্জাব ও চণ্ডীগড়ে একা লড়াই করার। অন্যদিকে উত্তর প্রদেশের চিত্রও এখনও অস্পষ্ট। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের মধ্যে আলোচনা এখনও চূড়ান্ত হয়নি। অন্যদিকে অপর ইন্ডিয়া ব্লক সহযোগী আরএলডি এনডিএ-তে যোগ দিতে অনেক দূর এগিয়ে গিয়েছেন।
এই পরিস্থিতিতে সাধারণভাবে প্রশ্ন উঠতে ছন্নছাড়া পরিস্থিতিতে ইন্ডিয়া ব্লক কি আদৌ থাকছে? দেশের ঠিক ক'টি রাজ্যে ইন্ডিয়া ব্লক প্রতিদ্বন্দ্বিতা করে এখন সেটাই দেখার।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications