স্বামী মোদী নাম 'জপ' করলে খেতে দেবেন না, স্ত্রীদের বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল
রাতের খাবার টেবিলে কি এবার স্বামী - স্ত্রীর মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব প্রকট হবে? লোকসভা ভোটের আগে ডাইনিং টেবিলে উত্তাপ বাড়বে রাজনৈতিক কথা কাটাকাটির? দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কী বললেন?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম মুখে আনতে, রাতের খাবার দেওয়া যাবে না। স্বামীদের রাতের খাবার দিতে বারণ করলেন। স্ত্রীদের উদ্দেশ্যে এমনই বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল? আর এই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোড়।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শনিবার এই কথা মহিলাদের উদ্দেশ্যে বলেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম জপ করলে তাদের স্বামীদের রাতের খাবার পরিবেশন করবেন না।
দিল্লিতে 'মহিলা সম্মান সমারোহ' নামে একটি অনুষ্ঠান ছিল টাউন হলে। সেখানে বক্তব্য রাখার সময় এই বার্তা দেন তিনি। অরবিন্দ কেজরিওয়াল বলেন, "অনেক পুরুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম উচ্চারণ করছেন। কিন্তু আপনাকে এটি ঠিক করতে হবে। আপনার স্বামী যদি মোদীর নাম উচ্চারণ করেন, তাহলে তাকে বলুন যে আপনি তাকে ডিনার পরিবেশন করবেন না।"
পরিবারের সদস্যরা আম আদমি পার্টিকে সমর্থন করবে। মহিলারা তাদের বাড়ির সদস্যদের এই শপথ নেওয়াক। এমনই কথা জানালেন কেজরিওয়াল। দিল্লির মহিলাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, "কেবল আপনার ভাই কেজরিওয়াল আপনার পাশে থাকবেন।"
দিল্লিতে যে সব উন্নয়নমূলক কাজকর্ম হয়েছে, সেই বিষয়ে এরপর বার্তা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। বিজেপির উদ্দেশ্যে কটাক্ষও করেছেন। তিনি বলেন, "তাদের বলুন আমি তাদের বিদ্যুৎ বিনামূল্যে করেছি। তাদের বাসের টিকিট বিনামূল্যে করেছি। এখন আমি প্রতি মাসে মহিলাদের হাজার টাকা দিচ্ছি। বিজেপি তাদের জন্য কী করেছে? তাহলে বিজেপিকে কেন ভোট দেবেন? এবার কেজরিওয়ালকে ভোট দিন।"
মহিলাদের অধিকার নিয়ে রাজনীতি হচ্ছে। হাতে গোনা কিছু মহিলা লাভবান হবেন। বাকি মহিলাদের কী হবে? এমনই মতামত রেখেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, রাজনৈতিক দলগুলো নারীকে কিছু পদ দিয়ে বলে নারীর ক্ষমতায়ণ হয়েছে। আমি বলছি না, যে নারীরা পদ পাবেন না। তাদের বড় পদ ও টিকিট পাওয়া উচিত। তাদের সব কিছু পাওয়া উচিত। কিন্তু এতে লাভবান হন মাত্র দু-চারজন নারী। বাকি মহিলারা কী পান?"
মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা' নামে কেজরিওয়াল সরকারের একটি প্রকল্প আছে। সেই প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রকৃত ক্ষমতায়ণ হবে। এমনই মত তাঁর৷












Click it and Unblock the Notifications