Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Amit Shah Fake Video Row: শাহের ফেক ভিডিও! দিল্লি পুলিশের জালে 'spirit of congress' অ্যাকাউন্টের অ্যাডমিন

Amit Shah Fake Video Row: অমিত শাহের ভুয়ো ভিডিও কাণ্ডে তোলপাড় দেশ। ঘটনায় তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ (Delhi Police) । আর সেই ঘটনায় অরুণ রেড্ডি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হল। ফেক ভিডিও কাণ্ডে এটাই প্রথম গ্রেফতারি। সবথেকে বড় বিষয় ধৃত ব্যক্তির সঙ্গে কংগ্রেসের যোগ সামনে আসছে।

দিল্লি পুলিশের দাবি, spirit of congress নামে একটি টুইটার অ্যাকাউন্ট চালাতেন অরুণ। তার (Amit Shah Fake Video Row) গ্রেফতারি বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, ধৃত অরুণ রেড্ডি অখিল ভারতীয় কংগ্রেস কমিটি (AICC) র সোশ্যাল মিডিয়া ন্যাশানাল কোর্ডিনেটর। ভুয়ো ভিডিও কাণ্ডে তাঁর স্পষ্ট যোগ রয়েছে বলেও দাবি তদন্তকারী সংস্থার।

Amit Shah Fake Video Row

এমনকি মোবাইল থেকে সমস্ত প্রমাণ মুছে দেওয়ার চেষ্টাও অরুণ করেছে বলে দাবি। যদিও মোবাইলটি উদ্ধার করা হয়েছে। আর তা ফরেন্সিকের জন্য পাঠানো হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে। দিল্লি পুলিশের দাবি, ধৃত অরুণ একা নয়, এর পিছনে বড়সড় কোনও চক্র (Amit Shah Fake Video Row) থাকতে পারে।

ফলে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করা হবে। বলে রাখা প্রয়োজন, মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে অমিত শাহের জাল ভিডিও-কাণ্ডে (Amit Shah Fake Video Row) নড়েচড়ে বসেছে দিল্লি পুলিশ। অভিযোগের পরেই তেলেঙ্গানার কংগ্রেসের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিকে তলব করা হয়। একই সঙ্গে ষোলোজন নেতাকেও দিল্লিতে তলব করা হয়েছে।

শুধু তাই নয়, এই মামলার তদন্তে তেলেঙ্গানা ছাড়াও দেশের আর ছয় রাজ্যে হানা দেয় দিল্লি পুলিশের বিশেষ দল। বিশেষ সূত্রে তদন্ত চলে রাজস্থান, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, উত্তর প্রদেশ, হরিয়ানা ও মধ্যপ্রদেশে। দীর্ঘ তল্লাশিতে দেশ কিছু নথি হাতে এসেছে বলে খবর। আর সেই অভিযোগের (Amit Shah Fake Video Row) ভিত্তিতেই অরুণ রেড্ডিকে গ্রেফতার বলে দাবি পুলিশের।

ভুয়ো ভিডিওতে (Amit Shah Fake Video Row) দেখা যায়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং অন্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণের বিধান বাতিলের কথা বলছেন। পরিষ্কার করে বলতে গেলে বিজেপি আবার ক্ষমতায় এলে সংরক্ষণ তুলে দেওয়া হবে। বিষয়টি ভাইরাল হওয়ার পরেই অভিযোগ দায়ের হয়। এই বিষয়ে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন অমিত শাহ। স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিজেপি যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই সংরক্ষণ থাকবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+