প্ররোচনা দেওয়ার প্রমাণ নেই এফআইআরে, অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট
অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ালো সুপ্রিম কোর্ট
অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিনের মেয়াদ আরও বাড়ালো সুপ্রিম কোর্ট। দু’বছর আগে এক ইন্টেরিয়ার ডিজাইনারের আত্মহত্যার ঘটনায় গ্রেফতার অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট। এমনকী বোম্বে হাইকোর্টকে তার এফআইআর বাতিলের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ও ইন্দিরা ব্যানার্জির বেঞ্চ এই রায় দেয়। প্রসঙ্গত, গত ১১ নভেম্বর শীর্ষ আদালত অর্ণব গোস্বামীর অন্তর্বতী জামিন মঞ্জুর করেছে

শীর্ষ আদালত জানিয়েছে যে অন্তর্বতী জামিনের মেয়াদ বাড়ানো হল যতক্ষণ না বম্বে হাইকোর্ট এফআইআর খারিজের আবেদনের বিষয়ে সিদ্ধান্ত না নেয় এবং এর জন্য চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে হাইকোর্টকে। প্রসঙ্গত, বম্বে হাইকোর্ট অর্ণব গোস্বামীর জামিনের আবেদন খারিজ করে দেওয়ার পরই তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সুপ্রিম কোর্টের দৃষ্টিভঙ্গীতে এফআইআরের প্রাথমিক তদন্তে আত্মহত্যায় প্ররোচনার কোনও বিষয়কে প্রতিষ্ঠা করতে পারেনি।
সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওপর ক্ষুব্ধ হয়ে জানিয়েছে যে প্রাথমিক দৃষ্টিভঙ্গী দিয়ে এফআইআর দেখা উচিত ছিল। শুধু তাই নয় অভিযোগের যা প্রকৃতি তাতে জামিন না দেওয়ার কারণ হিসাবে কিছুই খুঁজে পায়নি সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এও জানিয়েছে যে দেশজুড়ে সমস্ত আদালতের উচিত সঠিক ক্ষেত্রের আইনের প্রয়োগ সুনিশ্চিত করা তেমনই এটাও নিশ্চিত করা যাতে আইন কাউকে হেনস্থা করার জন্য যেন না প্রয়োগ হয়।
গত ১১ নভেম্বর সুপ্রিম কোর্ট জামিন দেয় অর্ণব এবং আরও দু’জন অভিযুক্তকে। প্রসঙ্গত, ২০১৮ সালে আলিবাগে ইন্টেরিয়ার ডিজাইনার অনভয় নায়েক ও তাঁর মায়ের আত্মহত্যার ঘটনায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অর্ণব গোস্বামীকে গ্রেফতার করে আলিবাগ পুলিশ। এই তদন্তের নষ্পত্তির জন্য হাইকোর্টকে চার সপ্তাহ সময় দেওয়া হয়েছে এবং এর পরে ফের এই মামলার শুনানি হবে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications